ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিলেট থেকে চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আখাউড়া রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. সেতাফুর রহমান জানান, আখাউড়া রেলওয়ে স্টেশনে ঢোকার মুহুর্তে সকাল সোয়া সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আখাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. খলিলুর রহমান জানান, দুর্ঘটনার পর সিলেটের সঙ্গে চট্টগ্রামের যোগাযোগ বন্ধ থাকলেও ট্রেন সিডিউলের বিপর্যয় ঘটবে না।
কারণ, ওই পথে বেলা একটার আগে আর কোনো ট্রেন নেই। উদ্ধার কাজ শেষ করতে ঘন্টাখানেকেরও বেশি সময় লাগবে বলে তিনি জানান।
বিজনেস বাংলাদেশ/এম মিজান




















