০৩:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

প্রবল স্রোতের কারণে নৌপথে ফেরি চলাচল বিঘ্ন

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে প্রবল স্রোতের কারণে ফেরি চলাচল বিঘ্ন ঘটছে। স্বাভাবিকভাবে যানবাহন পারাপার চরমভাবে ব্যহত হচ্ছে। ফলে ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক ও বাসকে দীর্ঘসময় অপেক্ষা করতে হচ্ছে।

এতে ভোগান্তিতে পড়েছে যাত্রী এবং শ্রমিকরা।

পাটুরিয়া ঘাট এলাকায় যানজট এড়াতে এবং যাত্রীবাহী বাস ও ছোট গাড়ি নির্বিঘ্নে পারাপার করতে পণ্যবাহী ট্রাকগুলোকে মহাসড়কের বিভিন্ন স্থানে রাখা হয়েছে।

জানা গেছে, ফেরি সংকট, নদীতে প্রবল স্রোতে এবং দৌলতদিয়া ঘাটের কাছে নদী ভাঙনের কারণে কয়েকদিন ধরে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ।

বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, নদীতে প্রবল স্রোতের কারণে ছোট ফেরি চলতে পারেনি।

তাই ট্রিপ সংখ্যা অনেক কমে গিয়েছিল। আজ পানি কিছুটা কমেছে এবং স্রোতের তীব্রতাও কমে এসেছে। পানি কমতে থাকলে দুই এক দিনের মধ্যেই ফেরি চলাচলে গতি ফিরে পাবে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির সভাপতি জাকির, সাধারণ সম্পাদক রঞ্জু

প্রবল স্রোতের কারণে নৌপথে ফেরি চলাচল বিঘ্ন

প্রকাশিত : ০২:১১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯