৫ অক্টোবর শনিবার কুমিল্লার দাউদকান্দিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ব্যপক প্রস্তুতি হাতে নিয়েছে কুমিল্লা জেলা প্রশাসন।
গতকাল বিকেলে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংবাদিক সম্মেলনে জেলা প্রশাসক মোঃআবুল ফজল মীর এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান, নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করবেন অর্থ মন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল।
নৌকা বাইচ প্রতিযোগিতায় ১২ টি বড় নৌকা অংশ গ্রহন করবে। যার মধ্যে কুমিল্লা মেঘনার ১ টি, দাউদকান্দির ১ টি, টাঙ্গাইল থেকে ১ টি, ব্রাহ্মনবাড়িয়া থেকে ৫ টি, কিশোরগঞ্জ থেকে ১ টি, নরসিংদী থেকে ১ টি সহ মোট ১২ টি নৌকা এখন পর্যন্ত তালিকাভুক্ত হয়েছে।
নৌকার সংখ্যা আরো বাড়তে পারে বলেও সংবাদ সম্মেলনে আরো জানানো হয়।
এদিকে নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ী দলকে নগদ ১ লাখ টাকা পুরস্কারসহ অংশগ্রহনকারী প্রতিটি দলকে সম্মাননা প্রদান করা হবে। আগামী ৫ অক্টোবর অনুষ্ঠিতব্য নৌকা বাইচটি মেঘনার চর কাঠালিয়া থেকে শুরু হয়ে দাউদকান্দি ব্রীজে গিয়ে শেষ হবে।
বিজনেস বাংলাদেশ/ইমরান




















