০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

সিলেট-বরিশাল রুটে বিআরটিসি এসি বাস

ঢাকা, চাঁদপুরের পর এবার বরিশাল-সিলেট রুটেও চলবে বিআরটিসি’র এসি বাস। বৃহস্পতিবার বিকেলে সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে এ সার্ভিসের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশের যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন হয়েছে। সড়ক যোগাযোগ নিরাপদ ও সহজ করতে দেশের বিভিন্ন মহাসড়কে বিআরটিসি বাস চালু করেছে সরকার।

এরই পরিপ্রেক্ষিতে ঢাকা ও চাঁদপুরের পর এবার বরিশালের সঙ্গেও সিলেটের সরাসরি যোগাযোগ চালু হলো। চালকরা সচেতন ও দক্ষ হলে সড়ক দুর্ঘটনা কমে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন বিআরটিসি সিলেট ডিপোর ম্যানেজার জুলফিকার আলী, ট্রাফিক ইনচার্জ মো. মহিউদ্দিন খান, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র তৌফিক বকস লিপন, বিআরটিসি’র প্রশাসনিক কর্মকর্তা এনায়েতুল ইসলাম জাবির, হিসাব ইনচার্জ শফিকুর রহমান, কাউন্টার ম্যানেজার মো. সুজন সরকার প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

সিলেট-বরিশাল রুটে বিআরটিসি এসি বাস

প্রকাশিত : ০১:২৮:৫২ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯