০১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

সড়ক দুর্ঘটনায় দিনাজপুর, বরিশাল, পঞ্চগড়, সাতক্ষীরা ও যশোরে ৭ জন নিহত হয়েছে। শুক্রবার রাত দেড়টার থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত এ দুর্ঘটনাগুলো ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর।

দিনাজপুর

দিনাজপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। শুক্রবার রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিতরা হলেন- জেলার বিরল উপজেলার হাসিলা সন্ন্যাসী গুচ্ছ গ্রামের গয়াচন্দ্র রায়ের ছেলে সঞ্জীব (১৮) ও হরিদাসচন্দ্র রায়ের ছেলে মিন্টু (২০)।

বরিশাল

বরিশাল নগরীর কাশিপুর বাজারে ঢাকা থেকে আশা প্রাইভেট কারের চাপায় এক নারী ও এক অটো চালোক নিহত হয়েছে। শনিবার সকাল ৯ টার দিকে কাশিপুর পোস্ট অফিস বাজারে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে কাশিপুর পোস্ট অফিস বাজার এলাকায় ঢাকা থেকে আসা একটি প্রাইভেট কার তাদের চাপা দেয়।

সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত কাজী সাইদুর রহমান (৫৬) উপজেলার মৌতলা গ্রামের কাজী এমদাদ হোসেনের ছেলে।

কালিগঞ্জ থানার ওসি দেলোয়ার হুসেন বলেন, শনিবার দুপুরে সাইদুর পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কালিগঞ্জ বাসস্ট্যাণ্ডের কাছে স্টার পাম্পের সামনে সাতক্ষীরাগামী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে সাইদুর ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ বাসটি আটক করলেও চালককে ধরতে পারেনি।

পঞ্চগড়

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় রিসা আক্তার নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুটির বাবাও গুরুতর আহত হন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

শনিবার সকাল সাড়ে ১১টার উপজেলার সাতমেড়া এলাকায় বাংলাবান্ধা-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। রিসা স্থানীয় একটি মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী।

যশোর

যশোরের শার্শার বাগআঁচড়ায় বালু বোঝায় ট্রাকের চাপায় রাব্বি (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শনিবার সকাল ১১টার সময় যশোর-সাতক্ষীরা সড়কের বাগআঁচড়া ময়ুরী সীনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি শার্শার উপজেলার রাড়ীপুকুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

প্রকাশিত : ০৮:৪৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯