০৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

ওমানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

ওমানের মাছিরাহ নামক স্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দু’জনসহ তিন বাংলাদেশি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। তারা বর্তমানে ওমানের সুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শুক্রবার রাতে কর্মস্থল থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিন বাংলাদেশি হলেন- আঁকবার হোসেন (৩২), জাহাঙ্গীর (২৮), শাহ আলম (৪৮)। জাহাঙ্গীর ও শাহ আলমের বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়। আর আঁকবার হোসেনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে।

বাংলাদেশিদের নিহতের বিষয়টি নিশ্চিত করে নিহতদের সহকর্মী ইব্রাহীম খলিল জানান, ওই তিন বাংলাদেশি কর্মস্থল থেকে কাজ দেশে গাড়িতে করে বাসায় ফিরছিলেন। গাড়িচালক অতিবেগে গাড়ি চালাচ্ছিলেন এবং মোবাইলে কথা বলছিলেন। এসময় অসতর্কতাবশত রাস্তার মোড় ঘুরতে গিয়ে ল্যামপোস্টের সঙ্গে গাড়িটির ধাক্কা লেগে উল্টে যায়। তখন ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতদের পরিবারের পক্ষ থেকে মরদেহ দেশে ফেরত পাঠাতে দূতাবাসের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে ওমানে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব আনোয়ার হোসেন বলেন, অসুস্থদের দেখতে এবং ঘটনা পর্যবেক্ষণ করতে দূতাবাসের একটা টিম মাসিরাহ যাচ্ছে। আমরা খোঁজ খবর নিচ্ছি।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

ওমানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

প্রকাশিত : ০৯:৪৬:০৮ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯