০৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

মাছ মারলেন সিইসি

৫ অক্টোবর শনিবার সকাল ৯টায় শুরু হয় রংপুর-৩ আসনের ভোটগ্রহণ আর শেষ হয় বিকেল ৫টায়। ভোটগ্রহণ শুরুর পর থেকেই খবর আসতে থাকে ভোটারদের উপস্থিতি খুব কম। নেই কোনো সহিংস ঘটনা কিংবা কারচুপির অভিযোগও।

সিদ্ধান্ত হয় ভবনের লেকে মাছ শিকারের।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মাঝের লেকের অবস্থান। সেখানে বিকেল সোয়া তিনটার দিকে আসেন সিইসি কেএম নূরুল হুদা, শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব মো. আলমগীর ও অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান। সঙ্গে আসেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সিইসি প্রথম হন মাছ শিকারে, বড়শিতে তুলে আনেন একটি পাঙ্গাস। দ্বিতীয় হন ইসি সচিব মো. আলমগীর, তারপর কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী। পাঁচটা বাজার আগেই মাছগুলো ভাগ করা হয়।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

মাছ মারলেন সিইসি

প্রকাশিত : ১০:০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯