০৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

এবার সামরিক বাহিনীতেও নারীদের নিয়োগ দিচ্ছে সৌদি আরব

প্রথমবারের মতো সশস্ত্র বাহিনীর মূল শাখায় বিভিন্ন সামরিক পদে নারীদের নিয়োগ দিচ্ছে সৌদি আরব। সম্প্রতি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নারীদের সামরিক বাহিনীতে যোগ দেয়ার অনুমতি দিয়েছে।

সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান সৌদি ভিশন ২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে নারীর ক্ষমতায়ন করতে চান। তারই আলোকে সৌদি নারীদেরকে সামরিক বাহিনীতে যোগ দেয়ার এই অনুমতি দেয়া হলো।

এর মধ্যে সাধারণ সৈনিক, কর্পোরাল, সার্জেন্ট এবং বিমান, নৌ, বিমান প্রতিরক্ষা, কৌশলগত ক্ষেপণাস্ত্র এবং সশস্ত্র বাহিনীর চিকিৎসা পরিষেবা অন্তর্ভুক্ত।

সৌদি মালিকানাধীন পত্রিকা আশ-শারকুল আওসাত বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি নারীরা এখন থেকে দেশের সামরিক বাহিনীর বিভিন্ন শাখায় সিপাহী থেকে শীর্ষ পর্যায়ের কর্মকর্তা হিসেবে সামরিক কাজ করতে পারবেন।

গত বছর সৌদি সরকার প্রথমবারের মতো দেশটির নারীদেরকে নিরাপত্তা বাহিনীর মাদক-বিরোধী দফতর, অপরাধ তদন্ত এবং কারা ব্যবস্থাপনার মতো জননিরাপত্তা শাখায় কাজের সুযোগ দিয়েছে।

এক বছর আগে যেখানে সৌদি আরবে পুরুষ সঙ্গী ছাড়া নারীদের ভ্রমণ নিষিদ্ধ ছিল এমনকি গাড়ি চালানোর অনুমতি ছিল না সেই দেশে এখন নারীদেরকে সামরিক শাখায় কাজের সুযোগ দেয়া হচ্ছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

এবার সামরিক বাহিনীতেও নারীদের নিয়োগ দিচ্ছে সৌদি আরব

প্রকাশিত : ১০:২০:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯