১০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

ভারতে বিমান বিধ্বস্তে নিহত ৩

ভারতে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে স্থানীয় এক নারীসহ ২ পাইলট নিহত হয়েছেন। রোববার দক্ষিণ ভারতের রাজ্য তেলেঙ্গানার বিক্রাবাদ জেলার একটি আবাদি জমিতে বিমানটি বিধ্বস্ত হলে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, বিক্রাবাদ জেলার বান্টাওয়ারাম নামক স্থানে একটি ফসলী জমিতে বিমানটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থলেই দুই পাইলটসহ ও স্থানীয় এক নারী নিহত হন।

স্থানীয় এক গ্রামের বাসিন্দা জানান, যখন ওই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয় তখন ওই এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছিল।

তবে কর্তৃপক্ষ এখনো বিমান বিধ্বস্তের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি। পুলিশ দুর্ঘটনার খবর ছাড়া কোনো তথ্য দিতে পারেনি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের অভিষেক, ঈদ পুনর্মিলনী, দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভারতে বিমান বিধ্বস্তে নিহত ৩

প্রকাশিত : ০৮:১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯