আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশের স্বাধীনতা। আর সকল অর্জনই আওয়ামী লীগের আমলে হয়েছে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য সিমিন হোসেন রিমি।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে কাপাসিয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ৭৫’এ বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা এবং জাতীয় চার নেতাকে জেল খানায় হত্যা বাংলাদেশের ইতিহাস থেকে আওয়ামী লীগকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। কিন্তু ইতিহাসের নির্মম শিক্ষা হলো ইতিহাসকে কেউ মুছে ফেলতে পারে না।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন, মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আ ক ম মোজ্জাম্মেলন হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন সবুজ এমপি।
সম্মেলনে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. আমানত হোসেন খান, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. সামশুল আলম প্রধান, শ্রীপুর পৌর চেয়ারম্যান আনিছুর রহমান, জেলা আ’লীগের সহ সভাপতি ডা: আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক এ্যাড. রেজাউর রহমান মিঠু, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, সদস্য ইঞ্জিনিয়ার হামিদুল হক, উপজেলা আ’লীগের সহ সভাপতি এ্যাড. ফজলুল কাদের শেখ, এ্যাড. মাজহারুল ইসলাম সেলিম, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. হাফিজ উল্লাহ খোকা, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব উদ্দিন আহম্মেদ সেলিম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ দর্জী, ছাত্রলীগ সভাপতি আব্দুল কাইয়ূম ভূইয়া, রাশেদুল হক সৈকত উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ























