০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

বুধবার বিকেলে ঢাকা আসছেন ফিফা প্রেসিডেন্ট

ফিফা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে আসা হয়নি জিয়ান্নি ইনফ্যান্তিনোর। এবার তিনি সফরে বেরিয়েছেন এশিয়ার এসব দেশের ফুটবলের কি অবস্থা দেখার জন্য।

তারই অংশ হিসেবে বুধবার বিকেলে ঢাকা এসে পৌঁছাবেন ফিফা প্রেসিডেন্ট ইনফ্যান্তিনো। পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

তার এ সফরকে বলা হচ্ছে ‘এশিয়ায় গুডউইল সফর’। মঙ্গোলিয়া থেকে বুধবার বিকেলে ঢাকা এসে পৌঁছার কথা রয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ অভিভাবকের

। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন আজ বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান।

বাফুফে সভাপতি জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ফিফা প্রেসিডেন্ট।

বিভিন্ন কর্মসূচি শেষে বৃহস্পতিবার বিকেলেই ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে ২১১ দেশের (ফিফার সদস্য দেশ ২১১টি) প্রেসিডেন্টের। ঢাকা থেকে তার পরবর্তী গন্তব্য লাওস।

বাংলাদেশে এ নিয়ে কোনো ফিফা সভাপতির চতুর্থবার আগমণ। ১৯৮০-৮১ সালের দিকে প্রথম হোয়াও হ্যাভেলেঞ্জ এসেছিলেন। এরপর সেপ ব্লাটার দুবার এসেছিলেন।

২০০৬ ও ২০১২ সালে। সর্বশেষ সেফ ব্ল্যাটার এসেছিলেন ২০১২ সালের ৬ মার্চ। বাফুফে ভবন সংলগ্ন অ্যাস্ট্রো টার্ফ উদ্বোধন করার জন্য। এর আগে ২০০৬ সালে এসে বাফুফে ভবন উদ্বোধন করেছিলেন তিনি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

বুধবার বিকেলে ঢাকা আসছেন ফিফা প্রেসিডেন্ট

প্রকাশিত : ০৫:০০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯