০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

কিশোরগঞ্জে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত

কিশোরগঞ্জের ভৈরবের আউটার সিগন্যাল এলাকায় যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যার দিকে এ লাইনচ্যুতের ঘটনা ঘটে। ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার কামরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (১২ অক্টোবর) রাতে ২৪২ নম্বর ডাউন ময়মনসিংহ লোকাল ট্রেনটি ময়মনসিংহ থেকে ভৈরবের উদ্দেশে প্লাটফর্ম ছাড়ে। ভৈরব স্টেশনের আউটার সিগন্যালের কাছে পৌঁছালে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়।

লাইনচ্যুত বগিটি উদ্ধারের জন্য একটি উদ্ধারকারী ট্রেন আখাউড়া থেকে রওনা হয়েছে। ট্রেনটি পৌঁছালে দ্রুত উদ্ধার কাজ শুরু হবে।

জানা যায়, ট্রেন লাইনচ্যুতের ঘটনায় ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

বিশ্বকাপে না খেলেও ফিফা থেকে টাকা পাচ্ছে বাংলাদেশ

কিশোরগঞ্জে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত

প্রকাশিত : ০৯:৪৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯