০৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

লাদেন ছিল পাকিস্তানের ‘হিরো’ : পারভেজ মুশাররফ

মার্কিন সেনাদের হাতে নিহত আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন পাকিস্তানের ‘হিরো’ ছিলেন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, পাকিস্তানি রাজনীতিবিদ ফারহাতুল্লাহ বাবর পারভেজ মুশাররফের একটি ভিডিও সাক্ষাতকার শেয়ার করেছেন। এ সাক্ষাতকার কবেকার তা নিশ্চিত হওয়া যায়নি।

পারভেজ মুশাররফ এ সাক্ষাতকারে লাদেন ছাড়াও আল কায়েদার অন্য দুই শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরি, জালালুদ্দিন হাক্কানিকেও পাকিস্তানের ‘হিরো’ বলে অভিহিত করেন। এ সময় তিনি কাশ্মীরি মুজাহিদিনদের প্রশিক্ষণ দিয়ে ভারতীয় সেনাদের বিপক্ষে যুদ্ধ করার জন্য তৈরি করার কথা বলেন।

তিনি বলেন, ‘কাশ্মীর থেকে পাকিস্তানে আসাদের বীর হিসেবে গ্রহণ করা হতো। আমরা তাদের ভারতীয় সেনাদের বিপক্ষে যুদ্ধ করার জন্য প্রশিক্ষণ দিয়েছি। লস্কর-ই-তৈয়্যেবাসহ নানা জঙ্গিগোষ্ঠী তখন জিন্ম নিয়েছে। তারা আমাদের ‘‘হিরো’’।’

পাকিস্তানের সাবেক এ সেনাপ্রধান বলেন, ‘১৯৭৯ সালে আফগানিস্তানে আমরা পাকিস্তানের সুবিধার জন্য সোভিয়েত ইউনিয়নকে তাড়াতে ধর্মীয় জঙ্গিবাদের সূচনা ঘটাই। আমরা সারা বিশ্ব থেকে মুজাহিদিন সংগ্রহ করে তাদের প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে আফগানিস্তানে পাঠাই। আমরা তালেবানকে প্রশিক্ষণ দিয়ে সেখানে পাঠাই। তারা আমাদের ‘‘হিরো’’। হাক্কানি আমাদের ‘‘হিরো’’ ছিলেন। ওসামা বিন লাদেন আমাদের ‘‘হিরো’’ ছিলেন। আয়মান আল জাওয়াহিরিও আমাদের ‘‘হিরো’’ ছিলেন।

তিনি আরও বলে, ‘এরপর বৈশ্বিক পরিবেশ পরিবর্তন হয়ে যায়। বিশ্ব এটি ভিন্নভাবে দেখা শুরু করে। আমাদের ‘‘হিরো’রা ‘‘ভিলেন’’ এ পরিণত হন।’

বিজনেস বাংলেদেশ/এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

লাদেন ছিল পাকিস্তানের ‘হিরো’ : পারভেজ মুশাররফ

প্রকাশিত : ০৭:৩৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯