১১:৫২ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত

একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২২ জনের মত। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১০ জন মারা যান। হাসপাতালে নেয়ার পথে আরও ৪ জনের মৃত্যু হয়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সোমবার ভারতের রাজস্থানের বিকানের অঞ্চলে এই দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম।

সূত্রে জানা যায়, দুর্ঘটনা কবলিত বাসটি বিকানেরে থেকে জয়পুরের দিকে যাচ্ছিল। এসময় দুনগড়গড়ের কাছে এলে একটি ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এদিকে দুর্ঘটনায় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এক টুইট বার্তায় বলেন, বিকানের-জয়পুর হাইওয়েতে ১১ নম্বর জাতীয় সড়কের উপর ভয়াবহ দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যুর খবরে আমি ব্যথিত। মৃতদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই। তাদের ঈশ্বর শক্তি দিন। আহতদের জন্য প্রার্থনা করছি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :

খাল খনন কর্মসূচি চালু করায় কৃষকের মুখে হাসি

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত

প্রকাশিত : ০৬:১৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯