০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

৯ বছর বয়সেই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী লরেন

শুনতে বিস্ময়কর মনে হলেও, মাত্র ৯ বছর বয়সেই বেলজিয়ান এক বালক বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিতে চলেছে।

বলা হচ্ছে, আসছে ডিসেম্বর মাসে সে তার ডিগ্রি অর্জন করবে এবং সেরকম হলে বিশ্বে সে-ই হবে সবচেয়ে কম বয়সী বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী কোন ব্যক্তি।

লরেন সিমন নামের এই বালকটি বিবিসিকে বলেছে, তার বয়স যখন মাত্র ছয় তখনই সে হাই স্কুলে পড়াশোনা শুরু করে।

সে আশা করছে যে আগামী মাসে সে হল্যান্ডের আইন্ডহফেন বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ পড়াশোনা শেষ করতে পারবে।

তার বয়স যখন আট তখন থেকে সে এই বিশ্ববিদ্যালয়ে পড়তে শুরু করে।

লরেন বলেছে, তার স্বপ্ন কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করা এবং এজন্যে সে এখন মেডিসিনে পড়াশোনা করতে চায়। বিশেষ করে সে কৃত্রিম হৃৎপিণ্ড তৈরি করতে চায়।

স্কুল লরেনের কাছে খুব একটা আনন্দের জায়গা ছিল না। সে বলছে, “স্কুল হচ্ছে একঘেয়ে জায়গা।”

তবে সে বন্ধুদের সাথে কম্পিউটার গেম খেলতে পছন্দ করে। সে নিজেকে খুবই অলস প্রকৃতির বলেও দাবি করেছে।

সাংবাদিকদের লরেন জানিয়েছে, সে দাবা খেলে না এবং কোন বাদ্যযন্ত্রও বাজাতে পারে না। কিন্তু সে ভিডিওতে ‘ফোর্টনাইট’ ও ‘মাইনক্রফ্ট’ গেম খেলতে ভালোবাসে, এবং নেটফ্লিক্সেও ছবি দেখে।

বিজনেস বাংলাদশেএ আর

ট্যাগ :

৯ বছর বয়সেই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী লরেন

প্রকাশিত : ০৬:৪৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯