০৯:০০ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয় এস.এস.সি ব্যাচ-২০১৪” এর উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারা বিশ্ব যখন অসহায়, তখনি অসহায়, হতদরিদ্র,নিম্নবিত্ত মানুষের পাশে এসে দাড়িয়েছে আনোয়ারা উপজেলার “গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ের ব্যাচ-২০১৪
ইন্দুরকানীতে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র না থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ
উপকুলীয় জেলা পিরোজপুরের ইন্দুরকানীতে লক্ষাধিক মানুষ ঘূর্নিঝড় আশ্রয় কেন্দ্রের অভাবে নিরাপত্তাহীনতায় ভূগছে । এ উপজেলার বাসিন্দাদের জন্য নির্দিষ্ট কোন ঘূর্নিঝড়
গাজীপুরে নতুন করে ৪৬ জন করোনায় আক্রান্ত
গাজীপুর জেলায় নতুন করে আরো ৪৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে । এ নিয়ে জেলায় এই পর্যন্ত করোনায় আক্রান্তের
ঝালকাঠির নলছিটিতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুলছাত্রী নিহত
ঝালকাঠির নলছিটিতে ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কায় রুপা আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে নলছিটি-বারইকরণ সড়কের
সুনামগঞ্জের তাহিরপুরে স্থায়ীভাবে হাত ধোয়ার বেসিন স্থাপন
বর্তমান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাহিরপুর – কে, ইউএ আই ডি এর অর্থায়নে
ঈশ্বরগঞ্জে গ্রামীণ ব্যাংকের খাদ্য সহায়তা প্রদান
কিশোরগঞ্জ যোনের ঈশ্বরগঞ্জ এরিয়ার গ্রামীণ ব্যাংকের ১২টি শাখায় দ্বিতীয় পর্যায়ে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। করোনার মহামারিতে অসহায় হয়ে পড়া
শালিখায় কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
বিশ্বব্যাপি মরণব্যাধি করোনা ভাইরাস (কেভিড১৯)এর কারণে নিজ ঘরে আটকে পড়া কর্মহীন,শ্রমজীবি,খেটে খাওয়া, ও হতদরিদ্র মানুষ এখন গৃহবন্দি। কাজ করতে না
গাজীপুরে করোনা চিকিৎসায় দুটি গাড়ি উপহার দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
গাজীপুরে করোনা ভাইরাসের ( কোভিড-১৯) রোগীর চিকিৎসায় চিকিৎসক ও নার্সদের জন্য দু’টি মাইক্রোবাস উপহার দিলেন যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের
মাগুরার শ্রীপুরে শ্রমিক বাজারে মানুষের ঢল, করোনা সংক্রমনের ঝুঁকি
দেশে করোনা সংক্রমিত ব্যাক্তির সংখ্যা দিন দিন বৃদ্ধির সাথে সাথে মৃত্যুর মিছিল বেড়ে চললেও তা নিয়ে যেন একেবারেই কোনপ্রকার মাথা
৩ দিন পরেই পজিটিভ রেজাল্ট হয়ে গেল নেগেটিভ
প্রথম দফা পরীক্ষার মাত্র ৩ দিন পরেই দ্বিতীয় দফা পরীক্ষায় কভিট-১৯ পজিটিভ রোগীর রেজাল্ট চলে এলো নেগেটিভ। ঘটনাটি ঘটেছে মাগুরার শ্রীপুর উপজেলা শাখা আওয়ামীলীগের সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের করোনা সন্দেহে দু’দফা নমুনা সংগ্রহের করে তা পরীক্ষার ক্ষেত্রে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি পরীক্ষা পদ্ধতি এবং তার মান নিয়েও উঠেছে প্রশ্ন। একাধিক সচেতন ব্যাক্তির প্রশ্ন , আমরা কীভাবে এ ধরনের পরীক্ষার ফলাফলে আস্থা রাখব? কোনটি সঠিক? যশোর না খুলনা? খোঁজ নিয়ে জানা গেছে, গত ১১ মে মাগুরার শ্রীপুর উপজেলা শাখা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ৮ নং নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমাউনূর রশিদ মুহিত এবং সাংগঠনিক সম্পাদক ও ৩ নং শ্রীকোল ইউপি চেয়ারম্যান এম.এম. মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম এর নমুনা সংগ্রহ করে যশোর বিঙ্গান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরীক্ষাগারে পাঠনো হয়েছিলো। দু’দিন পরে গত ১৩ মে প্রাপ্ত ফলাফলে তাদের দুু’জনের শরীরে কভিট-১৯ সংক্রমন ধরা পরে। যদিও তাদের শরীরে কোন উপসর্গ ছিলো না। ফলে এর মাত্র ৩ দিন পরেই গত ১৪ মে আবার তাদের নমুনা সংগ্রহ করে খুলনা পাঠানো হয়। কিন্তু গত ১৮ মে প্রাপ্ত ফলাফলে তাদের দু’জনেরই নেগেটিভ আসে। দ্বিতীয় দফার ফলাফল নেগেটিভ আসায় সংশ্লিষ্ট ব্যাক্তিদ্বয়ের পরিবার পরিজন সহ এলাকাবাসী খুশি হলেও এখন আলোচনা চলছে কীভাবে মাত্র ৩ দিনের ব্যাবধানে পজিটিভ রেজাল্ট নেগেটিভ হয়ে গেল? শ্রীপুর উপজেলা সদরের সাবেক জাতিসংঘ কর্মকর্তা এ.এস.এম সাইফুজ্জামান বলেন, করোনা হয়েছে, এ কথা শোনার সাথে সাথেই স্বাভাবিকভাবে সংশ্লিষ্ট ব্যাক্তি সহ পরিবারের সকলে এক ধরনের দুশ্চিন্তা ও টেনশনে ভুগে থাকেন। কিন্তু ৩ দিনের ব্যাবধানে ফলাফল উল্টে গেল-তাহলে ঐ কয়েকদিন সেই ব্যাক্তি এবং তাদের পরিবারের লোকজন যে মানুষিকভাবে ভেঙে পড়েছিলেন, এর দায় কে নেবে? এ বিষয়ে জানতে চাওয়া হলে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার (ইউ.এইচ.এফ.পি.ও) ডা: রইসুজ্জামান বলেন, আমার অবস্থান থেকে এ বিষযে মন্তব্য করা সমিচীন হবে না। কিন্তু মাত্র তিন দিনের ব্যাবধানে কীভাবে পজিটিভ রোগীর দ্বিতীয়দফা পরীক্ষায় নেগেটিভ আসলো- দৈনিক বিজনেস বাংলাদেশ-এর এমন প্রশ্নের উত্তরে মাগুরার সিভিল সার্জন ডা: প্রদীপ কুমার সাহা বলেন, প্রথমে পজিটিভ আসলেও দ্বিতীয়বার নেগেটিভ আসতেই পারে। যশোরে পরীক্ষার মান সঠিক আছে কি না?-এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা এখন থেকে সব নমুনা যশোর না পাঠিয়ে খুলনা পঠাচ্ছি। তিনি আরো বলেন, মোট তিন দফা নমুনা পরীক্ষার পরে ফলাফল নেগেটিভ আসলেই তখন আমরা তাকে সুস্থ ঘোষনা করব। এ বিষয়ে শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ৩ নং শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এম.মোস্তাসিব বিল্লাহ সংগ্রাম বলেন, আমার আগে থেকেই কোন প্রকার উপসর্গ ছিলো না। কিন্তু যেহেতু জনগনের সেবাই মাঠে কাজ করেছি তাই, নমুনা দিয়েছিলাম। আমি কখনো মনোবল হারায়নি। দূর্বল চিত্তের মানুষ হলে পজেটিভ রেজাল্ট শুনে কেউ হার্ট এটাকে মরাও যেতে পারতো। তিনি সকলকে আতংকগ্রস্ত না হওয়ার জন্য আহবান জানিয়েছেন। এদিকে শরীরে অন্যান্য সমস্যা থাকায় দ্বিতীয় দফার রেজাল্ট নেগেটিভ আসার পূর্ব থেকে শ্রীপুর উপজেলা শাখা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমাউনূর রশিদ মুহিত বর্তমানে ঢাকার রিজেন্ট করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। সার্বিক বিষয়ে যশোর বিঙ্গান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ও করোনা পরীক্ষা ল্যাবের সহযোগী পরিচালক অধ্যাপক ইকবাল কবির জাহিদ মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, নমুনা সংগ্রহের ২৪ ঘন্টার মধ্যে পরীক্ষা করা না হলে ভাইরাসের আর এন এ নষ্ট হয়। সে ক্ষেত্রে রেজাল্ট নেগেটিভ আসতে পারে। আমার জানামতে খুলনাতে নমুনা হাতে পাবার ২/৩ দিন পরেও পরীক্ষা করা হচ্ছে। আর একটি<span style=”font-size: বিজনেস বাংলাদেশ/ইমরান



















