০২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

জম্মুতে ভেঙে পড়ল সেনাবাহিনীর চপার

ঢাকা: ফের উপত্যকায় ভেঙে পড়ল সেনাবাহিনীর একটি চপার। সোমবার জম্মুর রিয়াসি এলাকায় ওই চপারটি ভেঙে পড়ে। কপ্টারে দু’জন পাইলট ছিলেন। তারা নিরাপদে রয়েছেন বলে সেনা সূত্রে খবর।

সেনা বাহিনী সূত্রে আরও জানা গিয়েছে, এ দিন সকাল ১১টা নাগাদ দুর্ঘটনায় পড়ে চপারটি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, উড়ানের কিছু ক্ষণ পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয় কপ্টারটিতে। দুই পাইলট তা সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে তাঁরা সফল হননি। শেষ পর্যন্ত ওই কপ্টারটি ভেঙে পড়ে। তবে কপ্টারের দুই চালক অক্ষত অবস্থায় রয়েছেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন সেনাবাহিনীর কর্তারা।

‘চিতা’ গোত্রের ওই কপ্টার প্রথম ১৯৭৬ সালে ভারতীয় বায়ু সেনার অন্তর্ভুক্ত করা হয়েছিল। এর আগেও উপত্যকায় এমন কপ্টার দুর্ঘটনা ঘটেছে। গত বছর ফেব্রুয়ারিতে জম্মু-কাশ্মীরের বদগামে ভেঙে পড়ে এমআই-১৭ শ্রেণির একটি কপ্টার। ওই ঘটনায় ছয় সেনা সদস্য-সহ সাত জনের মৃত্যু হয়।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

গণতান্ত্রিক সরকারের তথ্য কমিশন নিরপেক্ষভাবে কাজ করবে: অধ্যাপক নাহরিন

জম্মুতে ভেঙে পড়ল সেনাবাহিনীর চপার

প্রকাশিত : ০৫:২৩:৫০ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০