১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

আজ আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

ঢাকা, বাগেরহাট ও গাইবান্ধার তিন আসনের উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হচ্ছে আজ শনিবার থেকে।

ধানমন্ডি আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সকাল ১১টা থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়ে চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।

শুক্রবার আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি আরো জানানো হয়, জাতীয় সংসদের ঢাকা-১০, গাইবান্ধা-৩, ও বাগেরহাট -৪ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন শনিবার ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ধানমন্ডি ৩/এ দলীয় মনোনয়ন আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়ার অনুরোধ জানানো হয়েছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

দাউদকান্দিতে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচয়পর্ব ও মতবিনিময় করলেন মো. জাকির হোসেন

আজ আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

প্রকাশিত : ১১:৪৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০