০৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

প্রেম কি থাপ্পড় মারার লাইসেন্স?

ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে তাপসীর একটি নতুন ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যায় তাপসীকে ছেলের বাড়ি থেকে দেখতে এসেছে। খাওয়ার প্রসঙ্গে উঠে থাপ্পড়ের গল্প। যেন থাপ্পড় কোনও বিষয়ই নয়। এ সব তো বাড়িতে চলতেই থাকে।
তাপসীও সহজেই বলেন ‘‘আমি ফুডি নই। তবে ছোটবেলা থেকেই মাকে থাপ্পড় খেতে দেখেছি। মায়ের এক গালে বাবার অফিসের স্ট্রেস আর এক গালে বাড়ির স্ট্রেসের থাপ্পড়ের দাগ। থাপ্পড়ের সঙ্গে আমি পরিচিত।’’ এই বলে যেন সপাটে সমাজের ওপর থাপ্পড় চড়ালেন তাপসী।

ভিডিওতে দেখা গেল থাপ্পড়ের সঙ্গে অভ্যস্ত মেয়েকে এক কথায় বিয়ে করতে রাজি পাত্র ও তার পরিবার। তাপসী আবার পাত্রের উদ্দেশে বলেন, ‘‘আমিও তোমায় বিয়ে করতে রাজি। কিন্তু তোমায় আমি ভালবাসি না। ভালবাসায় থাপ্পড় আসতে পারে না। প্রেম কি থাপ্পড় মারার লাইসেন্স?’ গোটা বিশ্বের কাছেই এই প্রশ্ন রাখছেন তাপসী। ‘ভায়োলেটাইন ডে’ কে ভিডিওর মাধ্যমেই ‘ভ্যালেন্টাইন্স ডে’ তে পরিণত করলেন তাপসী।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

দুই মাস পর তেহরান থেকে বাণিজ্যিক ফ্লাইট ফের চালু

প্রেম কি থাপ্পড় মারার লাইসেন্স?

প্রকাশিত : ১০:৫৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০