০৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

এবার হানিফ সংকেতের ‘টনক নড়াতে টনিক’

‘অমর একুশে বইমেলা-২০২০’-এ প্রকাশ হয়েছে গণমাধ্যম ব্যক্তিত্ব ও লেখক হানিফ সংকেতের বই ‘টনক নড়াতে টনিক’। গভীর পর্যবেক্ষণ বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে সমাজকে পরিশুদ্ধ করতে তিনি। আমাদের নাগরিক সচেতনতা, কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতেও ভূমিকা রাখছেন আন্তরিকতার সঙ্গে। তার এবারের গ্রন্থেও সেই বিষয়গুলোকে প্রাধান্য দেয়া হয়েছে।
হানিফ সংকেত বলেন, মিডিয়াতে আমার শুরুটাই লেখালেখি দিয়ে। আর সেটা সত্তুর দশকের শুরু থেকেই।

কারণ হিসাবে তিনি বলেন, গত ৩২ বছর ধরেই আমাকে একটা সিডিউল মেনে চলতে হচ্ছে। একটি নির্দিষ্ট তারিখে ইত্যাদি প্রচার হয় বলে আমাকে সেই তারিখের পূর্বে অনুষ্ঠানটি নির্মাণ করে জমা দিতে হয়। তবে যতোই ব্যস্ত থাকি না কেন মনের ক্ষুধার তাড়নায় চেষ্টা করি সংখ্যায় বেশি না হলেও বছরে অন্ততঃ একটি হলেও বই প্রকাশ করতে।

‘টনক নড়াতে টনিক’ বইটি সম্পর্কে হানিফ সংকেত বলেন, ‘খনক করে বাজলে কাঁকন, টনক নড়ে কর্তার’-এটা সাংসারিক বিষয়ে একটি প্রচলিত বচন। বিশেষ কোনো কাজে অমনোযোগী কর্তার দৃষ্টি আকর্ষণে কর্ত্রীর একটি কৌশল এই কাঁকন বাদন। আমরা জানি টনক শব্দের অর্থ চৈতন্য, আর এই চৈতন্য ফেরাবার বিষয়টি শুধু কর্তা-গিন্নির মধ্যেই সীমিত নয়।

সংসারের ছোট পরিসর থেকে বেরিয়ে এসে আত্মপরিজন, সমাজ এমনকি রাষ্ট্রের নীতিনির্ধারকদেরও অনেক ক্ষেত্রে সময়মত টনক নড়ে না। কিন্তু তাদের টনক নড়াতে যুক্তিসঙ্গত টনিক, অর্থাৎ শক্তিবর্ধক ওষুধ প্রয়োগের আয়োগ সবার সামর্থ্যে কুলায় না। তবে এই সামর্থ্যের অধিকারীরা সচেষ্ট প্রচেষ্টায় প্রবৃত্ত হলেই টনিক ছাড়াই টনক নড়ানো সম্ভব। ২০১৯ সালে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত লেখার সংকলন নিয়েই আমার এই ‘টনক নড়াতে টনিক’।

এর আগে বিভিন্ন প্রকাশনী থেকে উপন্যাসসহ বিভিন্ন বিষয়ের ওপর হানিফ সংকেতের ৩১টির মতো গ্রন্থ প্রকাশিত হয়েছে। এবারের ‘টনক নড়াতে টনিক’ বইটি প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী। এটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দুই মাস পর তেহরান থেকে বাণিজ্যিক ফ্লাইট ফের চালু

এবার হানিফ সংকেতের ‘টনক নড়াতে টনিক’

প্রকাশিত : ০২:৫৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০