১২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

অভিনেতা তাপস পাল আর নেই

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৯:৪২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০
  • 114

TMC star candidate Tapas Pal at his residence in Kolkata--Salil Bera

ঢাকা: ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা তাপস পাল (৬১) আর নেই। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে তাপস পাল নার্ভের রোগ ও অনিদ্রাজনিত রোগে ভুগছিলেন।

তাপস পালের জন্ম ১৯৫৮ সালে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়। অভিনিয়ের পাশাপাশি ২০০৯ সালের ভারতীয় সাধারণ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে কৃষ্ণনগর থেকে সংসদ সদস্য (এমপি) হন তিনি।

উল্লেখ্য, ২২ বছর বয়সে মুক্তি পায় তার প্রথম ছবি ‘দাদার কীর্তি’। ‘গুরুদক্ষিণা’ ছবির জন্য তাকে আজীবন মনে রাখবে বাংলার দর্শকমহল। ওই ছবিতে কালী বন্দোপাধ্যায়ের সঙ্গে তার যুগলবন্দি রীতিমতো কাঁদিয়েছিলো বাংলার দর্শককে।

মায়া মমতা’, ‘সুরের ভুবনে’ ‘সমাপ্তি’ ‘চোখের আলো’,’অন্তরঙ্গ’ সাহেব’ প্রভৃতি বিখ্যাত বাংলা সিনেমায় তিনি অভিনয় করেছিলেন। ১৯৮১ সালে সাহেব ছবির জন্য তিনি পান ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। বাংলার মতো বলিউডের ছবিতেও কাজ করছেন তাপস পাল। অবোধ ছবিতে মাধুরী দীক্ষিতের বিপরীতে অভিনয় করেছেন তিনি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন শর্ত, না মানলে কঠোর ব্যবস্থা

অভিনেতা তাপস পাল আর নেই

প্রকাশিত : ০৯:৪২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০