০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বিজরী-ইন্তেখাবের গৃহকর্মীর রক্তাক্ত লাশ উদ্ধার

নাট্যদম্পতি বিজরী বরকতউল্লাহ ও ইন্তেখাব দিনারের বাসায় তানজিন (১৫) নামে এক গৃহকর্মীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে উত্তরা আজমপুর ৭ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে রাজউক কমার্শিয়াল কমপ্লেক্সের পেছনের একটি ভবনের সামনে থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

উত্তরা পশ্চিম থানার এস আই সুকান্ত বলেন, গতকাল বেলা পৌনে ১২টার দিকে স্থানীয়রা রক্তাক্ত লাশটি দেখতে পায়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে।

তিনি বলেন, ঐ কিশোরীকে সচরাচর ছাদে যেতে দেয়া হতো না। এমনকি ঐ ভবনের কেউই তেমন ছাদে যায় না। কিন্তু গতকাল বেলা পৌনে ১২টার দিকে ঐ কিশোরী ছাদে গিয়ে লাফ দেয়। আশপাশের ভবনের বাসিন্দারা জানিয়েছে, ঐ তরুণীকে লাফ দিতে দেখে ঐ ভবনের পাশের ছাদে থাকা দুই জন নিষেধও করেন। কিন্তু ঐ কিশোরী কারো কথাই শোনেনি।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি

বিজরী-ইন্তেখাবের গৃহকর্মীর রক্তাক্ত লাশ উদ্ধার

প্রকাশিত : ১২:৫২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০