০৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

করোনা আতঙ্কে এবার ওমরাহ স্থগিত করলো সৌদি

এবার করোনা আতঙ্কের কারণে ওমরাহ হজ পালনে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। ওমরাহ যাত্রী ও মসজিদে নববী ভ্রমণকারীদের জন্য সৌদি আরবে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, সৌদি আরবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় যারা ওমরাহ করতে চাচ্ছেন বা মদিনায় মসজিদে নববীতে যেতে চাচ্ছেন তাদের প্রবেশাধিকার অস্থায়ীভাবে স্থগিত করা হয়েছে।

এছাড়াও যেসব দেশে করোনাভাইরাস মহামারী আকারে ছড়াচ্ছে তাদেরকেও সৌদি আরবে প্রবেশ করতে দিচ্ছে না দেশটির সরকার।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

মাদক, বালু উত্তোলন ও অপরাধে সম্পৃক্তরা মঞ্চে উঠবেন না: নাগরিক সমাবেশে এমপি হুশিয়ারি

করোনা আতঙ্কে এবার ওমরাহ স্থগিত করলো সৌদি

প্রকাশিত : ১১:৫৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০