১২:০২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

যুবলীগের ইমেজ ফিরিয়ে আনার আহ্বান পরশের

সাম্প্রতি সময়ে নানা ঘটনায় বিতর্কিত যুবলীগের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করার আহ্বান জানিয়ে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশ বলেন, আমাদের শত্রু এখন বিরোধী সংগঠন নয়, নিজেরা নিজেদের শত্রু। আপনারা যুবলীগের মান রক্ষা করবেন।

সোমবার (২ মার্চ) দুপুরে নগরীর রিমা কমিউনিটি সেন্টারে বিভাগীয় প্রতিনিধি সভায় শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় পরশ বলেন, আমার বাবা যুবলীগের প্রতিষ্ঠাতা। যুবলীগের ঐতিহ্য রয়েছে। নানা কারণে যুবলীগের ইমেজ ক্রাইসিস তৈরি হয়েছিল। জননেত্রী শেখ হাসিনা আমাদের দায়িত্ব দিয়েছেন। আমরা কাজ করছি যুবলীগকে একটি সুশৃঙ্খল সংগঠন হিসেবে তৈরি করতে।

তিনি আরো বলেন, যুবলীগের পেছনে অনেকের ত্যাগ রয়েছে। অনেকের কষ্টে গড়ে তোলা এ সংগঠনের কথা আমরা ভুলে যাই। আমাদের শত্রু এখন বিরোধী সংগঠন নয়, নিজেরা নিজেদের শত্রু। যুবলীগের কর্মীদের প্রতি অনুরোধ- আপনারা আপনাদের ভাইকে শত্রু বানাবেন না, ভাইদের শত্রু ভাববেন না। আপনারা যুবলীগের মান রক্ষা করবেন। আপনাদের কারণে যেন শেখ ফজলুল হক মণির হাতে গড়া যুবলীগের মাথা হেট না হয়।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

দাউদকান্দিতে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচয়পর্ব ও মতবিনিময় করলেন মো. জাকির হোসেন

যুবলীগের ইমেজ ফিরিয়ে আনার আহ্বান পরশের

প্রকাশিত : ০৬:২৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০