০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

মানবিক বিবেচনায় খালেদা জিয়াকে মুক্তি দিন : সেলিমা ইসলাম

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মানবিক বিবেচনায় মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তার মেজ বোন সেলিমা ইসলাম।
শনিবার (৭ মার্চ) বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে এ আহ্বান জানান তিনি।

সেলিমা ইসলাম বলেন, উনার (খালেদা জিয়া) স্বাস্থ্যের অবস্থা আগের মতোই আছে। কোনো কিছুর পরিবর্তন হয়নি। শ্বাসকষ্টের কারণে উনি নিঃশ্বাস নিতে পারছেন না। তার বাম হাতটা সম্পূর্ণ বেঁকে গেছে। সোজা হয়ে দাঁড়াতে পারছেন না, খেতে পারছে না, খেলে বমি হয়ে যাচ্ছে।

মামলার সর্বশেষ অবস্থা সম্পর্কে খালেদা জিয়া জানেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেলিমা ইসলাম বলেন, উনি এসব বিষয়ে সব কিছু জানেন। আমরা মনে করি মানবিক কারণে তাকে মুক্তি দেয়া উচিত। তার স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ। এতোকিছুর পরেও আমরা তাকে জীবিত অবস্থায় হাসপাতাল থেকে নিয়ে যেতে পারবো কি না সেটা নিয়ে সন্দিহান। আমরা তো বলছি সরকার অন্তত মানবিক দিকটা বিবেচনা করে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিক।

বিকাল তিনটায় বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করতে আসেন তার পরিবারের সদস্যরা। এ সময় উনার মেঝ বোন সেলিম ইসলাম ছাড়াও আরো উপস্থিত ছিলেন ভাই শামীম ইস্কান্দার, ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, ভাতিজা অভিক ইস্কান্দার, ভাগ্নি সামিয়া ইস্কান্দার। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদারও উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর জাপান সফর কার্যকর ও ফলপ্রসূ হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মানবিক বিবেচনায় খালেদা জিয়াকে মুক্তি দিন : সেলিমা ইসলাম

প্রকাশিত : ০৬:৫৫:২৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০