০৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

হলে গিয়ে ‘গেরিলা’ দেখবেন জয়া

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৭:৩৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭
  • 8965

নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু পরিচালিত ‘গেরিলা’ ছবির প্রধান অভিনেত্রী জয়া আহসান বিজয় দিবসে হলে গিয়ে দর্শকদের সঙ্গে এই ছবি দেখবেন। আজ সকালে এ বিষয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী।

জয়া আহসান লিখেছেন, “মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সারা দেশে ‘গেরিলা’সহ চারটি মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শন করার জন্য সরকার সব সিনেমা হল মালিকদের আহ্বান জানিয়েছে। সর্বমোট দেড় শতাধিক হলে সিনেমাগুলো দেখানো হবে। সরকারের এ আয়োজনকে আমি সাধুবাদ জানাই। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে এ ধরনের পদক্ষেপ অতি অবশ্যই করণীয়।”

জয়া বলেন, ‘গেরিলা আমার অভিনীত একটি উল্লেখযোগ্য চলচ্চিত্র, যা মুক্তিযুদ্ধের শিল্প দলিল হিসেবে এরই মধ্যে সর্বজনস্বীকৃত। আমি গেরিলা ছবিতে নিজেকে উজাড় করে অভিনয় করেছিলাম। গেরিলায় অভিনয় করার সময় আমার মনে হতো, আমি আমার মুক্তিযোদ্ধা পিতার মতো অকুতোভয় এক গেরিলা যোদ্ধা। সে এক অনন্য অনুভূতি।’

জয়া আরো বলেন, ‘আমি নিজে এবারের বিজয় দিবসে হলে গিয়ে প্রিয় দর্শকদের সঙ্গে গেরিলা দেখব। চলুন, সবাই মিলে সিনেমা দেখি। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।’

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ১৫৭টি হলে তথ্য মন্ত্রণালয় বিনামূল্যে চারটি মুক্তিযুদ্ধের ছবি প্রদর্শন করার উদ্যোগ নিয়েছে। সেই চারটি ছবির মধ্যে রয়েছে চাষী নজরুল ইসলামের ‘ওরা ১১ জন’, হুমায়ূন আহমেদের ‘আগুনের পরশমণি’, তৌকীর আহমেদের ‘জয়যাত্রা’ ও নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুর ‘গেরিলা’।

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

হলে গিয়ে ‘গেরিলা’ দেখবেন জয়া

প্রকাশিত : ০৭:৩৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭