০২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

সাংবাদিক খোকনের পরিবারের দায়িত্ব নিলো সময়ের আলো

সাংবাদিক হুমায়ুন কবির খোকনের পরিবারের পাশে দাঁড়িয়েছে তার কর্মস্থল দৈনিক সময়ের আলো পরিবার। সঙ্কটময় এই মুহূর্তে পরিবারটির দেখাশোনাসহ অর্থনৈতিক দায়িত্ব নিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (২৯ এপ্রিল) সময়ের আলোর প্রকাশক গাজী আহমেদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাংবাদিক হুমায়ুন কবির খোকন মৃত্যুর আগ পর্যন্ত সময়ের আলোর সঙ্গে ছিলেন। প্রতিষ্ঠানের একজন নিবেদিতপ্রাণ ছিলেন তিনি। তার অসুস্থ হওয়ার পর থেকে মৃত্যু এবং দাফন পর্যন্ত সবকিছু আমরা আন্তরিকভাবে তত্ত্বাবধান করেছি। তার শোকসন্তপ্ত পরিবারের পাশেও দাঁড়িয়েছি।

গাজী আহমেদ আরও বলেন, সময়ের আলোর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশে আমরা সাংবাদিক মরহুম হুমায়ুন কবির খোকনের পরিবারের যাবতীয় দায়িত্ব গ্রহণ করেছি। যদিও তার চলে যাওয়ার এই শোক কোনোভাবেই পূরণ হওয়ার নয়, তবুও শোকাহত পরিবারকে যাতে কোনো প্রকার সমস্যায় না পড়তে হয়, সেজন্য আমাদের আন্তরিকতার কমতি নেই।

পত্রিকাটির প্রকাশক বলেন, হুমায়ুন কবির খোকনের স্ত্রী অথবা সন্তানদের কেউ চাকরি উপযুক্ত থাকলে যোগ্যতা অনুযায়ী সময়ের আলোতে তাদেরকে চাকরির ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে মারা যান দৈনিক সময়ের আলোর প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন। গতকাল বিকেলে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন তিনি। বুধবার (২৯ এপ্রিল) তার মরদেহের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া গেছে। তার মৃত্যুতে সময়ের আলো পরিবার ও সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

সাংবাদিক খোকনের পরিবারের দায়িত্ব নিলো সময়ের আলো

প্রকাশিত : ১২:০৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০