১০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

বিছানায় স্ত্রী-সন্তানের গলাকাটা লাশ, পাশেই ঝুলছে স্বামী

রংপুরের গঙ্গাচড়ায় শিশুসহ একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার বড়বিল ইউনিয়নের বালাপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন হাফিজুল ইসলাম (৩০), তার স্ত্রী ফাতেমা বেগম (২৫) এবং তাদের দেড় বছরের মেয়ে হুমায়রা।

বড়বিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজালুল হক রাজু জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গলাকাটা অবস্থায় বিছানায় ফাতেমা ও তার মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পাশেই ঝুলন্ত অবস্থায় হাফিজুলের মরদেহ ছিল। তার মরদেহ মাটিতে নামিয়ে রাখা হয়েছে।

তিনি বলেন, শুক্রবার দিবাগত রাতে কোনো এক সময় পারিবারিক বিরোধের জেরে স্বামী তার স্ত্রী ও শিশু সন্তানকে ধারালো কিছু একটা দিয়ে গলাকেটে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ওসি সুশান্ত কুমার সরকার জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ইসরায়েলের  ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, নিহত ২ 

বিছানায় স্ত্রী-সন্তানের গলাকাটা লাশ, পাশেই ঝুলছে স্বামী

প্রকাশিত : ০২:৩৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০