০১:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬

করোনায় আক্রান্ত সৈয়দ মঞ্জুর এলাহী দম্পতি

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী এবং তার স্ত্রী সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। বাবা-মায়ের জন্য তিনি দেশবাসীর দোয়া চেয়েছেন।

৭৮ বছর বয়সী সৈয়দ মঞ্জুর এলাহী দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী। তিনি এপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা। বর্তমানে তিনি এ গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার স্ত্রী নিলুফার মঞ্জুর ১৯৭৪ সালে ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান সানবিমস স্কুলের প্রতিষ্ঠা করেন। তিনি সোশ্যাল মার্কেটিং কোম্পানির সঙ্গেও যুক্ত।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :

জনস্বার্থেই আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে সিদ্ধান্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী 

করোনায় আক্রান্ত সৈয়দ মঞ্জুর এলাহী দম্পতি

প্রকাশিত : ০৯:১৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০