০৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

ঈদের জামাতে সেজদারত অবস্থায় মারা গেলেন ইমাম

ঈদের নামাজ পড়ানোর সময় সেজদারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন আইউব আলীর (৭০) নামে এক ইমাম।

সোমবার (২৫ মে) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রুপবাটী ইউনিয়নের শেলাচাপরী মধ্যপাড়া জামে মসজিদে ঈদের জামাতে এ ঘটনা ঘটে।

মৃত ইমাম আইউব আলীর উপজেলার নন্দলালাপুর আলিম মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক ছিলেন।

ঈদের নামাজ পড়ানোর সময় ইমামের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।

ওই মসজিদ কমিটির সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব জানান, সকালে মসজিদে ঈদুল ফিতরের নামাজ পড়াচ্ছিলেন ইমাম আইউব আলী। নামাজ শুরুর করার পর প্রথম রাকাতের দ্বিতীয় সেজদায় গিয়ে আর ওঠেননি তিনি। পরে মুসল্লিরা তাকে মৃত অবস্থায় পায়।

এদিকে ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজনেস বাংলাদেশ / শেখ

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

ঈদের জামাতে সেজদারত অবস্থায় মারা গেলেন ইমাম

প্রকাশিত : ০৩:৩৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০