১১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

করোনায় জীবন দিলেন আরও এক পুলিশ সদস্য

কনস্টেবল মোঃ আলমগীর হোসেন

বাংলাদেশ পুলিশের আরও এক গর্বিত সদস্য করোনা ভাইরাসের সংক্রমণ থেকে জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে জীবন উৎসর্গ করলেন। শহীদ এ পুলিশ সদস্য হলেন কনস্টেবল মোঃ আলমগীর হোসেন (৫৫)। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের অধীন হাজারীবাগ পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

করোনা ভাইরাস (কভিড-১৯) পজেটিভ হওয়ায় তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল দিবাগত রাত সাড়ে বারোটায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তার বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা থানার মাজারদিয়া গ্রামে। মৃত্যুকালে তিনি বৃদ্ধা মা, স্ত্রী ও পুত্র সন্তানসহ অনেক আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ পুলিশের উদ্যোগে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বর্তমান করোনাকালে এ যাবত বাংলাদেশ পুলিশের ১৯ জন বীর সদস্য শহীদ হয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

জনপ্রিয়

বিগত সরকার সময়মতো হামের টিকা না দেওয়ায় খেসারত দিতে হচ্ছে: স্বাস্থমন্ত্রী

করোনায় জীবন দিলেন আরও এক পুলিশ সদস্য

প্রকাশিত : ১০:০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০