০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

করোনায় বিএসএমএমইউর অধ্যাপকের মৃত্যু

করোনাভাইরাসে মারা যাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. গাজী জহির হাসান। ছবি : সংগৃহীত

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধ্যাপক ডা. গাজী জহির হাসান। বিএসএমএমইউর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে মৃত্যু হয় তাঁর।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটির (এফডিএসআর) মহাসচিব ডা. শেখ আবদুল্লাহ আল মামুন এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. গাজী জহির হাসান বিএসএমএমইউর পেডিয়াট্রিক সার্জারি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

আবদুল্লাহ আল মামুন জানান, কয়েক দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হন ডা. গাজী জহির হাসান। অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে তাঁর লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়।

এদিকে, জহির হাসানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে এফডিএসআর। তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানায় তারা।

এফডিএসআর সূত্রে জানা যায়, এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ২৬ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ছাড়া সারা দেশে অন্তত এক হাজার ১০ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

করোনায় বিএসএমএমইউর অধ্যাপকের মৃত্যু

প্রকাশিত : ০২:১৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০