০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

না ফেরার দেশে সাহারা খাতুন

সাহারা খাতুন

ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ঢাকা-১৮ আসেনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

তার ব্যক্তিগত সহকারী মুজিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। উন্নত চিকিৎসার জন্য গত ৬ জুলাই সাহারা খাতুন এমপিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ড নেয়া হয়। সেখানে বামরুনগ্রাদ হাসপাতালে তিনি চিকিৎসা নেন।

গত ২ জুন জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় সাহারা খাতুনকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেয়া হয়। এরপর অবস্থার উন্নতি হলে তাকে গত ২২ জুন দুপুরে আইসিইউ থেকে এইচডিইউতে (হাইডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়। পরে ২৬ জুন সকালে শারীরিক অবস্থার অবনতি হলে আবারও তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার সিদ্ধান্ত হয়।

ব্যক্তিগত জীবনে চিরকুমারী সাহারা খাতুন তৃতীয় মেয়াদ জাতীয় সংসদের ঢাকা-১৮ (উত্তরা) আসনের সংসদ সদস্য ছিলেন। শেখ হাসিনার ২০০৯-১৩ সরকারে প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন তিনি।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

না ফেরার দেশে সাহারা খাতুন

প্রকাশিত : ০৯:৪৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০