১০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

জাতি একজন দক্ষ নেত্রীকে হারাল: অর্থমন্ত্রী

সাহারা খাতুন -অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এক শোকবার্তায় অর্থমন্ত্রী বলেন, সাহারা খাতুন মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আজীবন কাজ করে গেছেন। এবং আওয়ামী লীগের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে আইনিসহ সকল সাহায্য-সহযোগিতা প্রদান করেছেন। তার মৃত্যুতে দেশ ও জাতি একজন দক্ষ নারী নেত্রী এবং সৎ জননেতাকে হারালো।

অর্থমন্ত্রী মরহুমার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর অভিযান, নিহত ২৯

জাতি একজন দক্ষ নেত্রীকে হারাল: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১০:০১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০