১১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬

এবার বিয়ের পিড়িতে বসছেন বরুণ ধাওয়ান

‘বদ্রিনাথ কি দুলহানিয়া’, ‘জুড়ুয়া-২’র জোড়া সাফল্যে ‘দিলওয়ালে’ বয়ের ফ্যান ফলোয়ার্স হু হু করে বেড়েছে। একই সঙ্গে পুরনো অনুরাগীরও আরও বেশি করে বরুণের প্রেমে পড়েছে। বলতে হবে ২০১৭ সালটা বেশ ভালই গিয়েছে বরুণ ধাওয়ানের। কারণ সব মিলিয়ে ন’টি হিট ছবি উপহার এই অভিনেতা। তবে তার বিয়ের খবরেই এ মূহূর্তে সরগরম।

তারকাদের বিয়ে, জীবনযাপন, পোশাক পরিচ্ছদ নিয়ে দর্শক ও ভক্তদের মধ্যে একটা বাড়তি আগ্রহ সবসময়ই কাজ করে। কখনো বাস্তবতা, কখনো গুঞ্জন সবকিছুতেই খোঁজ রাখেন তারা। আর বলিউডে সেটি নানা মাত্রায় সামনে আসে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রেমিকা বলিউডের কেউ নন। গার্লফ্রেন্ড নাতাশা দালাল পেশায় ফ্যাশন ডিজাইনার। দীর্ঘদিনের এই প্রেমের সম্পর্ককেই এবার পরিণতি দিতে চলেছেন বরুণ। গাঁটছড়া বাঁধতে চলেছেন এই দুই লাভ বার্ডস। নতুন বছরের মাঝামাঝি কোনও সময়েই আসবে সেই শুভক্ষণ।

তবে বিয়ের অনুষ্ঠানের ব্যাপারে বাবা-মার সিদ্ধান্তকে গুরুত্ব দিতে চান বরুণ। সহকর্মী অানুশকা শর্মার মতো বিদেশে গিয়ে বিয়েটা করে চমকে দিতেও নাকি তাঁর আপত্তি নেই। তবে বাবা-মার প্রতিক্রিয়া নিয়ে একটু দ্বন্দ্বে রয়েছেন। কেননা পাঞ্জাবি পরিবারের হওয়ায় বাবা-মা ঐতিহ্য মেনেই তাঁর বিয়ে দিতে চাইবেন, এমনটাই মনে করেন বরুণ ধাওয়ান।

এদিকে বাবা ডেভিড ধাওয়ানের ‘বিবি নম্বর ১’-এর রিমেকে বরুণ থাকছে কি না তা নিয়ে ইতিমধ্যেই নানা গুজব রটেছে। এমনিতেই বাবার সঙ্গে কাজ করতে ভালবাসেন বরুণ। তবে এই রিমেকে তিনি বাবার সঙ্গে আদৌ কাজ করছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

এবার বিয়ের পিড়িতে বসছেন বরুণ ধাওয়ান

প্রকাশিত : ০৪:৪২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮