১০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

লেবানন থেকে ফিরলেন ৭১ বাংলাদেশি

ফাইল ছবি

লেবানন থেকে দেশে ফিরেছেন ৭১ বাংলাদেশি। এসব বাংলাদেশি লেবাননে আটকে ছিলেন।

বুধবার (১২ আগস্ট) সকাল সোয়া সাতটার দিকে বাংলাদেশ বিমানবাহিনীর বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক নূর ইসলাম জানান, বিমানবাহিনীর বিমানটি ভোর পাঁচটায় পৌঁছানোর কথা থাকলেও সেটি সকাল সোয়া সাতটায় অবতরণ করে। বিমানটিতে ৭৩ বাংলাদেশি ফেরার কথা থাকলেও ফিরেছে ৭১ জন। বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য বাংলাদেশ সরকারের ত্রাণ নিয়ে লেবানন যায় বিমানবাহিনীর সি-১৩০ জে একটি বিমান। গত ১০ আগস্ট বিমানটি লেবাননের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।

উল্লেখ্য, লেবাননে শক্তিশালী বিস্ফোরণে চারজন বাংলাদেশি নিহত এবং বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ প্রায় ১০০ জন আহত হন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

লেবানন থেকে ফিরলেন ৭১ বাংলাদেশি

প্রকাশিত : ০২:৪৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০