১১:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় নি প্রদীপ

ওসি প্রদীপ কুমার দাশ

অবসর প্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় ১৬৪ ধারায় জবানবন্দি দেয় নি বহিস্কৃত টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ।

মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) বিকাল ৪ টায় র‍্যাব ১৫ কার্যালয় থেকে রিমান্ড শেষে আদালতে আনা হয় প্রদীপ কুমার দাশকে। কিন্তু আদালতে কোন প্রকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় নি প্রদীপ।

এর আগে মামলার ১ নাম্বার আসামী বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকত আলী এবং ৩ নাম্বার আসামী নন্দদুলাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে কারাগারে রয়েছে।

এই বিষয়ে মামলার তদন্তের দায়িত্বে থাকা র‍্যাব ১৫ কর্মকর্তা খাইরুল ইসলাম (এসপি) জানান, ৪র্থ দফা রিমান্ড শেষে আদালতে আনা হয় প্রদীপকে। কিন্তু সে কোন প্রকার স্বীকারোক্তি দেয় নি। যেহেতু ১ মামলায় ১৫ দিনের বেশি রিমান্ডে রাখা যায় না, সেহেতু তাকে আদালতে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

সামাজিক সংগঠন সুহৃদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩০০ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় নি প্রদীপ

প্রকাশিত : ০৭:৫১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০