১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

জাপানের নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার শুভেচ্ছা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইয়োশিহিদে সুগা

জাপানের নতুন প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শারীরিক অসুস্থতার কারণে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন শিনজো আবে। তাঁর পদত্যাগের পর সেই জায়গায় এলেন ইয়োশিহিদে সুগা।

পদত্যাগের আগে আবে দেশবাসীর উদ্দেশ্যে জানিয়েছিলেন, দেশের মানুষের জন্য সঠিকভাবে সেবা করতে পারছেন না বলেই প্রধানমন্ত্রীর পদে আর তিনি থাকতে চাইছেন না। পদত্যাগের কথা ঘোষণা করেন নিজেই। জাপানের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী ছিলেন আবে।

সোমবার আবে প্রশাসনের মন্ত্রী পরিষদের মুখ্য সচিব ৭১ বছরের ইয়োশিহিদে সুগা জাপানের নতুন নেতা নির্বাচিত হয়েছেন। শিনজো আবের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত সুগা।

আবের দেখানো পথেই তিনি চলবেন বলে ঘনিষ্ট মহলে জানিয়েছেন। সংবাদসংস্থা এএফপির খবর অনুযায়ী, জাপানের লিবারেল ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতাদের ও আঞ্চলিক প্রতিনিধিদের মোট ৫৩৪ ভোটের মধ্যে ৩৭৭ ভোটে জয়ী হন সুগা।

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত

জনপ্রিয়

মৌসুম শুরুর পর একদিনে সেন্টমার্টিনে গেলেন সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক

জাপানের নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার শুভেচ্ছা

প্রকাশিত : ০৭:৩৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০