০৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

হায়দরাবাদের বোলিং তোপে ১২০ রানেই আটকা ব্যাঙ্গালুরু

১২০ বলে হলো ১২০ রান। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ব্যাটসম্যানরা টি-টোয়েন্টির আমেজটাই দিতে পারলেন না। পুরো ২০ ওভার ব্যাটিং করেও সানরাইজার্স হায়দরাবাদ বোলারদের তোপে ৭ উইকেটে ১২০ রানেই আটকে গেছে কোহলির দল।

শারজায় টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল ব্যাঙ্গালুরু। ২৮ রানের মধ্যে সাজঘরের পথ ধরেন দেবদূত পাডিক্কেল (৫) আর বিরাট কোহলি (৭)। দুটি উইকেটই নেন সন্দ্বীপ শর্মা।

এরপর কিছুটা ভরসা দিয়েছিলেন জস ফিলিপ আর এবি ডি ভিলিয়ার্স। তবে তাদের কারও ব্যাটিংই টি-টোয়েন্টির সঙ্গে মানানসই ছিল না। ২৪ বলে ২৪ করেন ডি ভিলিয়ার্স, ৩১ বলে ৩২ ফিলিপ।

চালিয়ে খেলতে চেয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। কিন্তু ১৮ বলে ২১ রানের বেশি যেতে পারেননি তিনিও। ফলে ১০৬ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ব্যাঙ্গালুরু। ততক্ষণে ইনিংসের ১৭ ওভার পেরিয়ে গেছে।

শেষ পর্যন্ত আর তাই পুঁজিটা বড় হয়নি কোহলির দলের। থেমেছে ১২০ রানেই। ২৪ বলে ১৫ রানে অপরাজিত থাকেন গুরকিতার সিং।

হায়দরাবাদের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন দুই পেসার সন্দ্বীপ শর্মা আর জেসন হোল্ডার। একটি করে উইকেট টি নটরাজ, শাহবাজ নাদিম আর রশিদ খানের।

বিজনেস বাংলাদেশ / আতিক

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে চারটিতে ধানের শীষ এবং একটিতে শাপলা কলি বিজয়ী

হায়দরাবাদের বোলিং তোপে ১২০ রানেই আটকা ব্যাঙ্গালুরু

প্রকাশিত : ০৯:৪৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০