০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

সূচকের বড় উত্থান, কমেছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচকের বড় উত্থান হয়েছে। তবে দুই বাজারেই কমেছে লেনদেনের পরিমাণ।

এদিন লেনদেনের শুরুতেই মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার আভাস পাওয়া যায়। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় লেনদেন শুরুর ১৩ মিনিটের মধ্যে ডিএসইর প্রধান সূচক ২২ পয়েন্ট পড়ে যায়।

লেনদেনের শেষ দিকে এসে এই উত্থান প্রবণতা আরও বাড়ে। দাম বাড়তে থাকে একের পর এক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। এতে দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭০০ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১০ পয়েন্টে অবস্থান করছে।

সবগুলো সূচকের এই উত্থানের দিনে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২০৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ৮১টি এবং ৭৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

বাজারটিতে লেনদেন হয়েছে ৭৮৫ কোটি ৩৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৯৬৩ কোটি ৩৫ লাখ টাকা। সেই হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১৭৮ কোটি টাকা।

বিজনেস বাংলাদেশ / আতিক

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

সূচকের বড় উত্থান, কমেছে লেনদেন

প্রকাশিত : ০৩:৩৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০