০৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

অবসর ভেঙে লঙ্কান প্রিমিয়ার লিগে ইরফান পাঠান

এ বছরের শুরুতে ক্রিকেটের সকল সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ইরফান পাঠান। তবে এবার অবসর ভেঙে লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) প্রথম মৌসুমে খেলার কথা জানিয়েছেন ভারতের সাবেক এই অলরাউন্ডার।

এলপিএলের দল ক্যান্ডি তুসকার্সের হয়ে মাঠে নামবেন ভারতের পাঠান ভাইদের ছোটজন।

ক্যান্ডিতে ইরফান সতীর্থ হিসেবে পাবেন ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেইল, স্থানীয় তারকা কুশল পেরেরা, শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্পেশালিষ্ট কুশল মেন্ডিস এবং নুয়ান প্রদীপ ও ইংল্যান্ডের ফাস্ট বোলার লিয়াম প্ল্যাঙ্কেটদের।

এই ফ্র্যাঞ্চাইজিতে কোচিং স্টাফদের মধ্যে শ্রীলঙ্কান সাবেক অধিনায়ক হাসান তিলাকরত্নের নাম রয়েছে।

৩৬ বছর বয়সী ইরফান পাঠান এর আগে ভারত জাতীয় দলের হয়ে ২৯টি টেস্ট, ১২০টি ওয়ানডে ও ২৪টি টি-টোয়েন্টি খেলেছেন।

বিজনেস বাংলাদেশ / আতিক

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে চারটিতে ধানের শীষ এবং একটিতে শাপলা কলি বিজয়ী

অবসর ভেঙে লঙ্কান প্রিমিয়ার লিগে ইরফান পাঠান

প্রকাশিত : ০৩:৪৩:২২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০