জেলহত্যা দিবস উপলক্ষে সারাদেশে শোক র্যালি, আলোচনা সভা মিলাদ মাহফিল ও শহীদদের স্মৃতি চত্বরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে সারাদেশে পালিত হয়েছে জেলহত্যা দিবস পালিত । সারাদেশ থেকে বিজনেস বাংলাদেশ প্রতিনিধিদের পাঠানো রির্পোট ।
টাঙ্গাইল
জেলহত্যা দিবস উপলক্ষে টাঙ্গাইলে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনেরে নেতারা। মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ও শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান আনছারী, সহ-সভাপতি এম এ রকীব, যুগ্ম-সাধারণ সম্পাদক নাহার আহমদ, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
গাজীপুর
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের জন্মভূমি কাপাসিয়া উপজেলাতে নানা আয়োজনে জেল হত্যা দিবস পলিত হয়েছে। কাপাসিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বেলা ১১টার দিকে শোক র্যালি, আলোচনা সভা ও শহীদ তাজউদ্দীন স্মৃতি চত্বরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শোক র্যালিটি মুক্তিযোদ্ধা চত্বর থেকে শুরু হয়ে শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি চত্বরে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার মোসা. ইসমত আরা, কাপাসিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বজলুর রশিদ মোল্লা সহ আরও অনেকে।
মৌলভীবাজার
মৌলভীবাজারে জেল হত্যা দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে জেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মঙ্গলবার সকালে পৌরসভা মিলনায়তন প্রাঙ্গণে জাতির পিতা ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি এবং জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। পরে পৌর মিলনায়তনে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ এমপির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজমল হোসেন ও অপূর্ব কান্তি ধর। এ সময় আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন।

কিশোরগঞ্জ
জেলহত্যা দিবস উপলক্ষে কিশোরগঞ্জে শোক র্যালি করেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। জেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার দুপুরে এ কর্মসূচি পালিত হয়।জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে গিয়ে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম. এ আফজল। জাতীয় চার নেতার ছবি সংবলিত ফেস্টুন ও কালো পতাকা হাতে জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা র্যালিতে অংশ নেন। এর আগে শহীদ সৈয়দ নজরুল ইসলামের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় নেতা-কর্মীরা।
বগুড়া
জেলহত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের সাত মাথাস্থ দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় সঞ্চালনা করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেন, স্বাধীনতা বিরোধীরা ৭৫’র ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর জাতিকে নেতৃত্ব শূন্য করতেই জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। পৃথিবীর ইতিহাসে কোথাও জেলখানায় হত্যার কোন নজির নেই। অথচ বাঙালির মুক্তির সংগ্রামের অগ্রদূত জাতীয় চার নেতাকে নির্মমভাবে কারাগারে হত্যা করা হয়। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ এবং লালন করাই ছিল তাদের অপরাধ। তারা কখনই আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর সঙ্গে বেইমানি করেনি। শত প্রলোভন দিয়েও তাদেরকে আদর্শচ্যুত করা যায়নি। মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতেই এই হত্যাকা- ঘটানো হয়।সভায় উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, টি জামান নিকেতা, অ্যাডভোকেট আব্দুল মতিন, মকবুল হোসেন মুকুল, মঞ্জুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, প্রদীপ কুমার রায়, শাহরিয়ার আরিফ ওপেল, তবিবর রহমান তবি, জাকির হোসেন নবাব প্রমুখ।

গোপালগঞ্জ
জেল হত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক শাহিদা সুলতানা বঙ্গবন্ধুর সমাধি সৌধে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান।এরপর আলাদাভাবে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগ ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পরে বঙ্গবন্ধু, পরিবারের নিহত সদস্য ও জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা. শাম্মী আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম. হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) দিদারুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, যুব মহিলা লীগের সভাপতি কাজী জোনাকি, উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি নুরুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দিনাজপুর
দিনাজপুরের নবাবগঞ্জে ৩রা নভেম্বর জেলহত্যা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যলায় জাতীয় ৪ নেতার প্রতি শ্রদ্ধঞ্জলি এবং আলোচনা সভা ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়।উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আমির হোসের সভাপতিত্বে আলেচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মোঃ দবিরুল ইসলাম, ডাঃ মোশারফ হোসেন, সাদেকুল ইসলাম ,যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মানিক, যুবলীগের যুগ্ম আহব্বায়ক দীলিপ কুমার ঘোষ,স্বেচ্ছাসেবকলীগের আহব্বায়ক আবুল বাসার সবুজ ও ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিনুর রহমান সবুজ প্রমূখ ।
সাতক্ষীরা
সাতক্ষীরায় জেল হত্যা দিবস-২০২০ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। জেলা বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে উক্ত আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি মকসুমুল হাকিম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. ফরিদা আক্তার বানু, সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা প্রমুখ।
নেত্রকোনা
নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জেলহত্যা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলনসহ র্যালি অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলী তালুকদার, ইসলাম উদ্দিন, শামীম আহম্মেদ, ইসমাইল হোসেন সিরাজী, যুবলীগ সভাপতি মিজানুর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস। সম্পাদনা: সাদেক আলী প্রমুখ ।
মাদারীপুর
মাদারীপুরের কালকিনি উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে জেলহত্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় আ’লীগের দলীয় কার্যালয় আলোচনা সভা ও দোয়া-মাহফিল শেষে উপজেলা সদর রোডে এক শোক র্যালী অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের এমপি তাহমিনা সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের যুগ্নসম্পাদক মো. লোকমান সরদার, পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল বাশার, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বেল্লাল হোসেন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আমিন মিজানুর রহমান, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক এমদাদুল সরদার, পৌরসভা কৃষকলীগের সাধারন সম্পাদক জামাল উদ্দিন তালুকদার, পৌরসভা তাঁতীলীগের সভাপতি মোঃ জামাল হোসেন ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সম্পাদিকা চায়না খানম প্রমুখ। সম্পাদনা: সাদেক আলী প্রমুখ ।
বগুড়া
জেল হত্যা দিবস উপলক্ষে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ এবং লালন করাই ছিল তাদেরআলোচনা সভা সঞ্চালনা করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, টি জামান নিকেতা, এড. আব্দুল মতিন, এড. মকবুল হোসেন মুকুল, মঞ্জুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, প্রদীপ কুমার রায়, শাহরিয়ার আরিফ ওপেল, এড. তবিবর রহমান তবি, এড. জাকির হোসেন নবাব, সুলতান মাহমুদ খান রনি, শিরীন আনোয়ার জর্জিস, অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু, এসএম রুহুল মোমিন তারিক, এবিএম জহুরুল হক বুলবুল, এমএ বাছেদ, আবু সেলিম, মাশরাফী হিরো, আলরাজী জুয়েল, তপন চক্রবর্তী, আবু সুফিয়ান সফিক, মাফুজুল ইসলাম রাজ, অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী, সুরাইয়া নিগার সুলতানা ডরথী, আব্দুস সালাম, আলমগীর বাদশা, শুভাশীষ পোদ্দার লিটন, সাজেদুর রহমান শাহীন, আমিনুল ইসলাম ডাবলু, মঞ্জুরুল হক মঞ্জু, এড. লাইজিন আরা লিনা, ডালিয়া নাসরিন রিক্তা, নাইমুর রাজ্জাক তিতাস, অসীম কুমার রায়, রাশেকুজ্জামান রাজন প্রমুখ।
রাজশাহী

জেলহত্যা দিবসে গভীর শোক আর শ্রদ্ধায় রাজশাহীতে জাতীয় চার নেতাকে স্মরণ করা হচ্ছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করছে। রাজশাহী মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে সকালে দলীয় কার্যালয়ের পাশে স্বাধীনতা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে নগরীর কাদিরগঞ্জে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে জাতীয় চার নেতার মাগফিরাত কামনা করে দেয়া করা হয়।
জেলহত্যা দিবসে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পক্ষ থেকেও জাতীয় চার নেতার অন্যতম শহীদ কামারুজ্জামানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য ড. মো. রফিকুল ইসলাম শেখ, ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার প্রফেসর ড. সেলিম হোসেন, পরিচালক ছাত্র কল্যাণ ড. রবিউল আওয়াল, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. ফারুক হোসেন, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মিয়া মো. জগলুল সাদাত, উপ-পরিচালক ছাত্রকল্যাণ মামুনুর রশীদ, অফিসার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মুফতি মাহমুদ রনি প্রমুখ।
ফরিদপুর
জেল হত্যা দিবসে ফরিদপুর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় চার নেতাকে স্মরণ করেছে। এ উপলক্ষে সকাল সাড়ে ৮টায় থানারোডে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এসময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
পরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তারা। শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ‘শত্রুরা ভেবেছিলো বঙ্গবন্ধুর সঙ্গে জাতীয় চার নেতাকে হত্যা করলে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেয়া যাবে। কিন্তু ওরা জানতো না যে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের নিশ্চিহ্ন করা সম্ভব না। আজ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সুসংগঠিত। তার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। আজকের এই শোককে শক্তিতে রূপান্তরিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা কাজ করে যাবো।’
সভায় বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগ সভাপতি সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টার, সহসভাপতি শামীম হক, জেলা কৃযকলীগ সভাপতি শেখ শহিদুল ইসলাম, কোতোয়ালি আওয়ামী লীগ সভাপতি রাজ্জাক মোল্লা, শ্রমিকলীগ সভাপতি আক্কাস হোসেন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শওকত আলী জাহিদ প্রমুখ।
হবিগঞ্জ
জেলহত্যা দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে দুপুরে জেলা প?রিষদ হল রুমে আলোচনা অনুষ্টিত হয় ।জেলা পরিষদের প্রধান নিবাহী কর্মকতা নুরুল ইসলা
মের সভা?তিত্বে এতে প্রধান অতিথির বক্তব রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সাজন ডাঃ মুখলিছুর রহমান উজ্জল,জেলা পরিষদ সদস্য নুরুল আমিন ওসমান,মোঃ আশিক মিয়া প্রমুখ । অনুষ্টান পরিচালনা করেন রঞ্জন কুমার দেব ।
নওগাঁ
নওগাঁর পোরশায় জেল হত্যা দিবস উপলক্ষ্যে স্থানীয় আওয়ামীলীগের উদ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নিতপুর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আনোয়ারুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সহসভাপতি ওবাইদুল্লা শেখ, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক ফজলুল হক শাহ্, দপ্তর সম্পাপদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, যুবলীগ সম্পাদক মাহমুদুল হাসান খোকন, নিতপুর ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাপদক হাবিবুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগৈলঝাড়া
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্দ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় জেল হত্যা দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয়, দলীয় ও শোক পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন ও সকল শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়।
পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ লীগ নেতা ও আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন।
আওয়ামী লীগ নেতা ফরহাদ তালুকদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, আওয়ামী লীগ সাবেক যুগ্ম সম্পাদক জসীম সরদার, ইলিয়াস তালুকদার, আওয়ামী লীগ নেতা অমিও লাল চৌধুরী, বজলুল হক হাওলাদার, উপজেলা শ্রমিকলীগ সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, যুবলীগ সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত। বক্তারা বলেন, পৃথিবীর ইতিহাসে স্বাধীন দেশে ৩ নভেম্বর জেলের মধ্যে হত্যাকান্ডের এমন ন্যাক্কারজনক ঘটনা বিশ্বে কোথাও ঘটেনি। জেলে বন্দীদের সবচেয়ে বেশি নিরাপদ থাকার কথা থাকলেও ১৯৭৫ সালের এই দিনে জাতির সূর্য সন্তান বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে স্বাধীনতা বিরোধীরা কারাগারে নির্মমভাবে গুলি করে হত্যা করে।আলোচনাসভা শেষে জাতির পিতা, জাতীয় চার নেতাসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক।
জাতীয় জেল হত্যা দিবসের কর্মসূচীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি,সম্পাদসহসকল পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
ঈশ্বরগঞ্জ
সারাদেশের মতো ময়মনসিংহের ঈশ্বরগঞ্জেও ৩ নভেম্বর বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ ও ঈশ্বরগঞ্জ পৌরসভার উদ্যোগে অলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার সভাপতিত্বে উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল হেকিম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হলুদ, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্য আব্দুল কাদের মিয়া, পোর সচিব কামরুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান, পৌরসভার কর্মকর্তা কর্মচারীসহ সাংবাদিকবৃন্দ। অলোচনা শেষে বঙ্গবন্ধু এবং জাতীয় ৪ নেতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
ঝালকাঠি
ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহআলমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, যুগ্ম-সাধারণ সম্পাদক তরুন কুমার কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাফিজ আল মাহামুদ, জেলা যুবলীগ আহবায়ক রেজাউল করিম জাকির, জেলা ছাত্রলীগ সভাপতি সফিকুল ইসলাম প্রমূখ।
আলোচনা সভা শেষে চার জাতীয় নেতা এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টের শহীদদের আত্মার প্রতি মাগফেরাত কমানা করে দোয়া মোনাজাত করা হয়।
ডিমলা
নীলফামারীর ডিমলায় জেলহত্যা দিবস পালিত। মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় হতে জেলহত্যা দিবস উপলক্ষে দোয়া শেষে একটি শোক র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নাথ রায় নিরু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইব্রাহীম কামাল ডিআই, সাধারন সম্পাদক বাবু মহিত কুমার রায়, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক শৈলেন চন্দ্র রায়, যুগ্ন আহবায়ক ও নীলফামারী জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার প্রমুখ।
মানিকগঞ্জ
আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে মানিকগঞ্জে জেল হত্যা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের দলীয় কার্যালয়ে দিবসটি পালিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাভোকেট গোলাম মহীদ্দীনের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবিএম হেলাল উদ্দীন, এ্যাভোকেট আব্দুল মজিদ ফটো ও সাধারণ সম্পদক এ্যাভোকেট আব্দুস সালামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে জাতীয় চার নেতাসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
রাঙ্গামাটি
জেল হত্যা বাঙালি জাতির জন্য ইতিহাসের একটি কলঙ্কিত অধ্যায়। ১৯৭৫ সালে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ব-পরিবার হত্যার আড়াই মাস পর ৩ নভেম্বর ঘাতকেরা জেল খানায় বন্দী অবস্থায় জাতীয় ৪ জন নেতাকে নির্মমভাবে হত্যা করে।
মঙ্গলবার সকালে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সম্মেলন কক্ষে জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জেল হত্যা দিবস উপলেক্ষ আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
সভায় বক্তারা আরো বলেন, জাতীয় ৪ নেতাকে হত্যার পর ষড়যন্ত্রকারী আজও থেমে নেই। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে ঘাতকেরা।এসময় রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন, নিখিল কুমার চাকমা প্রমুখ। পরে চার নেতার রুহে মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও এক মিনিট নিরবতা পালন করেন অতিথিরা।
শেরপুর
শেরপুরে জেল হত্যা দিবস উপলক্ষে পৌর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপি।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম।শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম জিপির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মজদুল হক মিনু, খন্দকার নজরুল ইসলাম, আনোয়ারুল হাসান উৎপল, বশিরুল ইসলাম শেলু ও আনিসুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত।
বরিশাল
বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন এবং সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্যদিয়ে বরিশালে জেল হত্যা দিবস পালিত হয়েছে। বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে রক্ষিত বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়রসহ আওয়ামী লীগ নেতাকর্মীরা। প্রথমে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, পরে মাহানগর এবং জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুলের শ্রদ্ধা জানান।পরে দলীয় কার্যালয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। এছাড়াও অন্যান্যরা বক্তব্য রাখেন।

কুড়িগ্রাম
কুড়িগ্রামে জাতীয় ৪ নেতা নিহতের স্মরণে জেল হত্যা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শহরের শাপলা চত্বরে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামীলীগের আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নিরবতা পালন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
আলোচনাসভা অনুষ্ঠানে আওয়ামীলীগ নেতা চাষী এম এ করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননেতা আমান উদ্দিন আহমেদ মঞ্জু।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ওবায়দুর রহমান, আবুল কালাম আজাদ, সাইদ হাসান লোবান, রুহুল আমিন দুলাল, স্বেচ্ছাসেবক লীগের নেতা মমিনুল ইসলাম মনিন, মোস্তাফিজার রহমান সাজু, রিপন আহমেদ, সাকিব হোসেন সেতু, ওয়াহিদ বাপ্পি, টুটুল প্রমুখ।
কাজিপুর
জাতীয় জেলহত্যা দিবস ৩ নভেম্বর শহীদ এম মনসুর আলীর কাজিপুরে যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদার সাথে পালিত হয়েছে।দিনটি উপলক্ষে কাজিপুর উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি স্বাধীনতা স্কয়ারে বঙ্গবন্ধু ও শহীদ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে।
এসময় শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ কাজিপুর শাখা কালো পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ ও দলীয় কার্যালয়ে শহীদদের কর্মময় জীবনের আদর্শ, ত্যাগ ও অবদানসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করে।উপজেলা আওয়ামীলীগ সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ এম মনসুর আলীর পৌত্র প্রকৌশলী তানভীর শাকিল জাতীয় জেলহত্যা দিবস ৩ নভেম্বর শহীদ এম মনসুর আলীর কাজিপুরে যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদার সাথে পালিত হয়েছে। দিনটি উপলক্ষে কাজিপুর উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি স্বাধীনতা স্কয়ারে বঙ্গবন্ধু ও শহীদ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে।
এসময় শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ কাজিপুর শাখা কালো পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ ও দলীয় কার্যালয়ে শহীদদের কর্মময় জীবনের আদর্শ, ত্যাগ ও অবদানসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করে।উপজেলা আওয়ামীলীগ সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ এম মনসুর আলীর পৌত্র প্রকৌশলী তানভীর শাকিল জয়।
গৌরীপুর
ডানেবামে জাতীয় চারনেতা, মাঝে বঙ্গবন্ধু। মুক্তিযুদ্ধের পঞ্চমুখ। ময়মনসিংহের গৌরীপুরে সোনালী রঙের পিতলে তৈরী বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ম্যূরাল সমৃদ্ধ ‘বঙ্গবন্ধু চত্বর’। নভেম্বর মাস এলেই এ দৃশ্য মনে করিয়ে দেয় ’৭৫এর নারকীয় হত্যাকা-ের কথা। পৃথিবীর ইতিহাসে আরেক কলঙ্কিত অধ্যায় ‘৩ নভেম্বর জেলহত্যা দিবস’। শোকে মূহ্যমান করে তোলে বাঙালী জাতিকে। সেই শোকাতুর মানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছে এ ভাষ্কর্য। এ চত্বর নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ভূমিকা ও পঁচাত্তর এর কলঙ্কময় অধ্যায়। আজ এ স্থানটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। ৩ নভেম্বর, জেলহত্যা দিবস। এ চত্বর যুগযুগ অনুসন্ধিৎসু মানুষের নিকট পৌঁছে দিবে এই পাঁচ নেতার আদর্শ, আত্মত্যাগ ও অবদানের কথা। এ চত্বরে এলেই দর্শনার্থীদের মনে করিয়ে দিবে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী মহান পাঁচ নেতার অবদান। ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ওই বছরের ৩রা নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রকোষ্ঠে চার জাতীয় নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে নৃশংসভাবে হত্যা করা হয়। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি সেদিন জাতীয় চার নেতাকে গুলি করে হত্যা করে। ইতিহাসের এই নিষ্ঠুরতম হত্যার ঘটনায় শুধু বাংলাদেশের মানুষই নয়, স্তম্ভিত হয়েছিল গোটা বিশ্ব।
বুড়িচং
জাতীয় চার নেতা আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান, ক্যাপ্টেন মনসুর আলী, তাজউদ্দীন আহম্মেদ, সৈয়দ নজরুল ইসলামকে ১৯৭৫ সালের ৩রা নভেম্বর জেলের মধ্যে হত্যার করা হয়।এই জেল হত্যার দিবসকে কেন্দ্র করে সারা দেশের ন্যায় জাতীয় চার নেতার হত্যার বিচারের দাবিতে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে স্বরণসভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বুড়িচং উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।মঙ্গলবার বিকেলে জেলার বুড়িচং উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় চার নেতা জেল হত্যা দিবস পালিত হয়। স্বরণসভা ও দোয়ার মাহফিলে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক আইনমন্ত্রী ও সংসদ সদস্য এড. আবদুল মতিন খসরু এমপি। উক্ত আলোচনা সভায় বুড়িচং উপজেলা আওয়ামীলীগ সভাপতি এড. আবুল হাশেম খান এর সভাপতিত্বে ও ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার বাছির খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আখলাক হায়দার।এসময় বক্তব্য রাখেন সোনার বাংলা কলেজের অধ্যক্ষ ও আ’লীগ নেতা আবু সালেক মোঃ সেলিম রেজা সৌরভ, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান, পরিবেশ বিষয়ক সম্পাদক হাজী আবদুর রশিদ, যুগ্ম সাধারন সম্পাদক উপাধ্যক্ষ আলমগীর হোসেন, বুড়িচং উপজেলার ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও যুবলীগ নেতা হাজী বিল্লাল হোসেন ঠিকাদার, বুড়িচং উপজেলার শ্রমলীগের সভাপতি ওবাইদুল হক লিটন। এসময় উপস্থিত ছিলেন শ্রম বিষয়ক সম্পাদক বাচ্চু মিয়া, হাজী জলিল হোসেন, নেওয়াজ আলী সরদার, বুড়িচং সদর ইউনিয়নের আ’লীগ সভাপতি বাবু বিষ্ণু কুমার ভট্টাচার্য্য,বুড়িচং সদর ইউনিয়নের সাধারন সম্পাদক মাজেদ মেম্বার, পীরযাত্রাপুর ইউনিয়নের আ’লীগের সাধারন সম্পাদক বিল্লাল হোসেন ঠিকাদার, ষোলনল ইউনিয়নের সাধারন সম্পাদক সাইফুদ্দিন মানিক, রাজাপুর ইউনিয়নের আ’লীগের সাধারন সম্পাদক পারভেজ খান, বাকশীমূল ইউনিয়নের সাধারন সম্পাদক মিজানুর রহমান লিটন। যুবলীগ নেতা মাহাবুব আলম ওয়ালটন, হিমেল খান, ফারুক মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি লেলিন টিপু, সাধারন সম্পাদক জাহিদ হাসান, ছাত্রলীগের প্রস্তাবিত সভাপতি গিয়াস উদ্দিন, সাধারন সম্পাদক মো. সুমনসহ বুড়িচং উপজেলার আওয়ামীলাগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন আওয়ামী যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সামস্ তিবরীজ সাধকপুরী।
মতলব
মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে ৩ নভেম্বর বিকেলে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী,শহীদ উল্লাহ মাস্টার, রফিকুল ইসলাম মাষ্টার,যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, কবির হোসেন মাষ্টার, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মাষ্টার, শাহজাহান প্রধান, অর্থ সম্পাদক মিজানুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম মাষ্টার,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান,সদস্য বাবু রাধেশ্যাম সাহা,বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুস সাত্তার, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান,ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন,দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মাহবুব হোসেন,গজরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছানা উল্লাহ মোল্লা,সাদুল্যাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বিল্লাল হোসেন, এখলাশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেহান উদ্দিন নেতা,ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিন,উপজেলা শ্রমিকলীগ সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মিরাজ খালিদ, ছাত্রলীগের নেতা সাইফুল ইসলাম প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

























