পাবনার ভাঙ্গুড়ার অষ্টমনিষা ইউনিয়নের ঝবঝবিয়া গ্রামের অবসর প্রাপ্ত ছগির উদ্দীন মাষ্টারের ২য় পক্ষের দুই পুত্র এক কন্যার ভোগদখলীয় জমি জোরপূর্বক দখল করে করছেন স্থানীয় প্রভাবশালী ১ম পক্ষের সৎভাই ও কন্যাগন ।
অসহায় ২য় পক্ষের রমেলা খাতুন মোঃ রফিকুল ইসলাম মাষ্টার মোঃ শফিকুল ইসলামকে মাষ্টারকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন সৎভাই আনোয়ারুুল, আলাউদ্দীন,আলমগীর,আলামিন সহ ৫ বোনের গংরা।
প্রভাবশালীদের হুমকি-ধামকির ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে ভুক্তভোগী পারিবার গুলো। এবং বাড়ীছাড়া হয়ে দীর্ঘ দিন যাবত থানা সদর ভাঙ্গুড়া বাজারে অবস্থান করছে।
লিখিত অভিযোগে আমাদের প্রতিনিধিকে রফিকুল মাষ্টার , রোমেলা খাতুন ও শফিকুল ইসলাম মাষ্টার বলেন,
আমাদের পাবনা জেলার ভাঙ্গুড়া থানার,
নামকান মৌজার: ৫৪৬ R.S খতিয়ানের: ৯৪ R.S দাগের ৪১ শতাংশ, ও RS – ১৫৬১ দাগের ৬১শতাংশ, ২০৬৫ দাগের ৩০ শতাংশ, ২৩৯৫ দাগের ১৮ শতাংশ, ২৬৩৬ দাগের ৪০ শতাংশ,
সর্বমোট ২০০ শতাংশ জমি।
পৈত্রিক ওয়ারিশ সূত্রে ভোগ দখল করে আসছি এবং মামলা চলমান রয়েছ যাহা বিজ্ঞ পাবনা জেলার ২য় যুগ্ম জেলা জজ আদালতে মামলা নং ২৮৮/২০২০ ।
হঠাৎ করে প্রভাবশালী আনোয়ারুল ইসলাম ও আনোয়ারা খতুন, আলমগীর, আলাউদ্দিন, আলামিন, রুবিয়া খাতুন, ফেরদৌসি,ছাবিনা,ইছমত আরা খাতুন, গংরা ক্ষমতার দাপট দেখিয়ে আমাদের ২০০ শতাংশ জমি জোরপূর্বক দখল করছেন।
বাটয়ারা সুত্রে প্রাপ্ত আমরা জমির ওয়ারিশরা বাধা দিলে আমার সৎভাই আনোয়ারুল ও আলমগীর,আলামীন,আলাউদ্দীন,সহ বোনেদের বাহিনী আমাদেরকে দেশীয় অস্ত্রসস্ত্র ও লাঠিসোটা নিয়ে মারধর করতে আসেন। সেখান থেকে প্রাণের ভয়ে আমরা সরে যাই।’
‘এরপর আনোয়ারুল গংরা আমাদেরকে ওই জমির আশেপাশে দেখলে প্রাণে মেরে ফেলা ও মিথ্যা মামলা দিয়ে জেলের ভাত খাওয়াবেন বলে হুমকি, দামকি দিচ্ছেন।
প্রানভয়ে আমরা দীর্ঘদিন ধরে বাড়ি ছাড়া আছি।
বিষয়টি স্থানীয় গন্যমান্যদের জানালেও আনোয়ারুল গংরা প্রভাবশালী হওয়ায় কেউ এগিয়ে আসেননি।
আমাদের পৈত্রিক ভোগদখলীয় জমি তাদের হাত থেকে উদ্ধারে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’
এ বিষয়ে ১ম পক্ষের বৈমাত্রেয় ভাই আনোয়ারুল ইসলামকে ফোন করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























