০৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

মাধবপুর ইউনিয়নকে মাদকমুক্ত ঘোষণা

“চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই পতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নকে মাদকমুক্ত ঘোষণা করলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর দেড় টায় কমলগঞ্জ থানার উদ্যোগে ও মাধবপুর ইউনিয়ন এর আয়োজনে, উইনিয়ন পরিষদ মাঠে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এ ঘোষণা দেন।

ইউপি চেয়ারম্যান পুস্প কুমার কানুর সভাপতিত্বে ও সংবাদকর্মী তোফাজ্জল হোসাইন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্যানেল চেয়ারম্যান মোতাহের আলি, মাধবপুর বিট অফিসার পুলিশ উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আসহাবুজ্জামান শাওন, সাবেক মনু-দলাই ভ্যালী সভাপতি গৌরানা অলমিক, ইউপি সদস্য আব্দুল আহাদ, রঞ্জিত কুমার সিংহ,সাবির আলি,মকবুল হোসেন, কৃষ্ণলাল দেশওয়ারা, আপারু নাইডু,সহকারী বিট অফিসার পুলিশ উপ-সহকারী পরিদর্শক মিজানুর রহমান, মাধবপুর বাজার কমিটির সম্পাদক আকলাকুজ্জামান, যুবলীগ নেতা সাহআলম প্রমুখ। প্রধান অতিথি মো. আরিফুর রহমান বলেন, দেশের ছাত্র সমাজ,যুবসমাজ কে ধ্বংস করে ক্ষত বিক্ষত করছে মাদকের এই বিষাক্ত ছোবল । তাই চলেন সম্মিলিত ভাবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করি। বক্তারা বলেন, বাংলাদেশ সরকার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। মাদক অভিযানে সকল স্তরের মানুষের সহযোগিতা থাকবে এবং প্রকৃত মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিরা রেহাই পাবেনা

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

চিকিৎসা শুধু ব্যবসা নয়, মানবসেবাও — প্রমাণ করলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী

মাধবপুর ইউনিয়নকে মাদকমুক্ত ঘোষণা

প্রকাশিত : ০৩:৫৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০