০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

লক্ষ্মীপুরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুরে সংবাদ প্রকাশের জের ধরে ৪ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা । বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১ টার দিকে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে স্থানীয় দৈনিক পত্রিকার সম্পাদক- প্রকাশক পরিষদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাবেক সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সাংবাদিক কাজী মাকছুদুল হক,লক্ষ্মীপুর প্রেসক্লাবের কার্য নির্বাহী সদস্য নাজিম উদ্দিন রানা, সাইফুল ইসলাম জুয়েল, আফজাল হোসেন সবুজও বেলাল উদ্দিন সাগর প্রমুখ। এতে লক্ষ্মীপুরে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, রায়পুরের মেয়র ইসমাইল খোকন উদ্দেশ্য প্রণোদিতভাবে সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে। দ্রুত এ মামলা প্রত্যাহার করতে হবে। তা না হলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করে সত্য প্রকাশে বাধা সৃষ্টি করা যাবে না।

প্রসঙ্গত, রায়পুর পৌরসভার মেয়র ইসমাইল খোকনের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে ৩১ অক্টোবর স্থানীয় দৈনিক পত্রিকার সম্পাদক একেএম মিজানুর রহমান মুকুলসহ ৪ সাংবাদিকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

চিকিৎসা শুধু ব্যবসা নয়, মানবসেবাও — প্রমাণ করলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী

লক্ষ্মীপুরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত : ০৮:২৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০