০৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

রংপুরের মসজিদের ভেতরে ১০ বছরের শিশুকে ইমামের ধর্ষণ

রংপুরের তারাগঞ্জে মসজিদের ইমাম কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে ১০ বছরের এক শিশু। গতকাল বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার কুর্শা ইউনিয়নের ঝাকুয়াপাড়া গ্রামের মসজিদে এ ধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ ধর্ষণের অভিযোগ বুধবার রাতেই ওই ইমামকে গ্রেফতার করে। পরে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। শিশুটি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

ধর্ষকের নাম আতিকুর রহমান (২৮)। তিনি উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের জুম্মাপাড়া গ্রামের ওসমান গনির ছেলে। আতিকুর ওই মসজিদে শিশুদের মক্তব পড়াতেন।

মামলা সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৮টায় মক্তব শেষে শিশুটিকে ধর্ষণ করে ইমাম আতিকুর রহমান। পরে শিশুটিকে ধর্ষণের কথা কাউকে না বলার জন্য ভয় দেখান। শিশুটি বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে এক পর্যায়ে মাকে সব খুলে বলে। পরিবার প্রথমে তারাগঞ্জ হাসপাতালে ভর্তি করলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

তারাগঞ্জ থানা অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, শিশুটির বাবা বাদি হয়ে বুধবার রাতে মামলা করলে সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে অভিযুক্ত ইমামকে গ্রেফতার করা হয়।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

চিকিৎসা শুধু ব্যবসা নয়, মানবসেবাও — প্রমাণ করলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী

রংপুরের মসজিদের ভেতরে ১০ বছরের শিশুকে ইমামের ধর্ষণ

প্রকাশিত : ০৮:৩৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০