১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

সাইফ স্পোর্টিংয়ের অনুশীলন শুরু ১৫ নভেম্বর

নতুন মৌসুম সামনে রেখে সাইফ স্পোর্টিং ক্লাব ১৫ নভেম্বর অনুশীলন শুরু করবে। তার আগে ক্লাবটি ধাপে ধাপে সবাইকে কোভিড-১৯ পরীক্ষা করিয়ে ফুটবলারদের ক্যাম্পে ওঠাবে। ক্লাবসূত্রে জানা গেছে- ৮, ১০ ও ১২ নভেম্বর তারা খেলোয়াড়, টেকনিক্যাল স্টাফ ও অন্য কর্মচারীদের করেনো পরীক্ষা করিয়ে ক্যাম্পে ওঠাবে। প্রথম ধাপে তারা নিরাপত্তাকর্মী, বলবয়, বাবুর্চি ও ক্যাম্পের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর কোভিড-১৯ পরীক্ষা করাবে।

১৫ নভেম্বরের আগেই ক্লাবের নতুন বিদেশি কোচ বেলজিয়ামের পল পট এবং নতুন চার বিদেশি নাইজেরিয়ার এমানুয়েল, কেনেথ, জন ওকোলি ও উজবেকিস্তানের সিরোজুদ্দিন চলে আসার কথা।

সাইফ স্পোর্টিং ক্লাব এবার বিদেশি ফুটবলার সব পাল্টে নতুন চারজনকে দলভূক্ত করতে যাচ্ছে। তবে ক্লাবটিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের আগ পর্যন্ত খেলতে হবে জামাল ভূঁইয়াকে ছাড়া।

ক্লাবের অধিনায়ক ২০ নভেম্বর চলে যাচ্ছেন কলকাতায়। কলকাতা মোহামেডানের সঙ্গে ৫ মাসের চুক্তি হয়েছে তার। এপ্রিলের মাঝামাঝিতে আবার সাইফ স্পোর্টিংয়ে ফিরবেন তিনি।

বিজনেস বাংলাদেশ / আতিক

ট্যাগ :
জনপ্রিয়

সাইফ স্পোর্টিংয়ের অনুশীলন শুরু ১৫ নভেম্বর

প্রকাশিত : ০৩:০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০