০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

ঝিনাইদহে বাস খাদে পড়ে আহত ১০

ঝিনাইদহ সদর উপজেলার পাঁচমাইল এলাকায় যাত্রীবাহী সাব নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শুক্রবার (০৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুর ১২টার দিকে ঝিনাইদহ লাইন নামে যাত্রীবাহী একটি বাস ঢাকা যাচ্ছিল। পথে পাঁচমাইল এলাকায় অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে বাসটির অন্তত ১০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

বিজনেস বাংলাদেশ / আতিক

ট্যাগ :
জনপ্রিয়

চিকিৎসা শুধু ব্যবসা নয়, মানবসেবাও — প্রমাণ করলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী

ঝিনাইদহে বাস খাদে পড়ে আহত ১০

প্রকাশিত : ০৩:২৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০