০৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

অপহৃত তরুণীকে বাঁচাল স্মার্টফোন!

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৮:০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০১৮
  • 140

ইউরোপে ১৯ বছরের এক তরুণী জানিয়েছে, বেলজিয়ামে অপহৃত হওয়ার পর নিজের স্মার্টফোনে লোকেশন খুঁজে বের করতে পারার ফলেই তিনি শেষ পর্যন্ত উদ্ধার পেয়েছেন।

ওই ছাত্রী বলছেন, রাজধানী ব্রাসেলসে একটি নাইটক্লাবের সামনে পাঁচজন ব্যক্তি মিলে তাকে অপহরণ করে। তারপর তিনদিন ধরে তাকে নিকটবর্তী শারলেরোয় শহরের একটি ফ্ল্যাটে তালাবদ্ধ করে আটকে রাখা হয়। বিবিসি।

অপহৃত তরুণী কোনোক্রমে নিজের মোবাইল ফোনটি অবশ্য নিজের কাছেই রাখতে সক্ষম হয়েছিলেন। ওই স্মার্টফোনে গুগল ম্যাপের সাহায্যে তিনি নিজের লোকেশন শনাক্ত করে ফেলতে পারেন।

তিনি দেখতে পান, ব্রাসেলস থেকে ৫০ কিলোমিটার (৩০ মাইল) দূরের শারলেরোয় শহরের একটি ঠিকানায় তাকে আটকে রাখা হয়েছে।

ওই তরুণী তারপর সেই ঠিকানাটি নিজের ভাইয়ের কাছে পাঠিয়ে দেন, আর তার ভাই কর্তৃপক্ষকে বোনের অপহরণের ব্যাপারে অ্যালার্ট করেন।

পুলিশ এরপর সোমবার রাতে ওই ফ্ল্যাটে হানা দিয়ে তরুণীকে উদ্ধার করে। ফ্ল্যাটটি থেকে দুজন সন্দেহভাজন অপহরণকারীকে গ্রেপ্তারও করে পুলিশ।

আটক হওয়া ওই দুই ব্যক্তির বিরুদ্ধে বেলজিয়ামের পুলিশ অপহরণ ও ধর্ষণের অভিযোগ এনেছে। অভিযুক্ত বাকি তিনজন অপহরণকারীর খোঁজে তল্লাশি চলছে।

আটক ব্যক্তিরা অবশ্য তাদের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তারা বলছেন, ওই তরুণীর সঙ্গে তাদের দলের একজনের সম্পর্ক ছিল এবং সে স্বেচ্ছাতেই তাদের সঙ্গে ওই ফ্ল্যাটে এসেছিল।

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

অপহৃত তরুণীকে বাঁচাল স্মার্টফোন!

প্রকাশিত : ০৮:০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০১৮