০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

ঠাকুরগাঁওয়ে কবরস্থান রক্ষার দাবীতে মানববন্ধন

ঠাকুরগাঁও সদর উপজেলার ৪নং বড়গাঁও ইউনিয়নের ২শ বছরের পুরনো কুমারপুর কবরস্থান রক্ষার দাবীতে মানববন্ধন করেছে স্থানীয়রা।

শুক্রবার (৬ নভেম্বার) জুম্মার নামাজ আদায় শেষে প্রায় হাজার খানেক মুসল্লী উক্ত কবরস্থানের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালন করেন। পরবর্তীতে বিক্ষোভ মিছিলটি পুণরায় ভূল্লী বাজারে গিয়ে কুমারপুর কবরস্থান ভূমিদস্যু আব্দুল আজিজ ও তার সন্ত্রাসী বাহিনীর হাত থেকে রক্ষার দাবীতে ৪ নং বড়গাঁও, এবং ৫নং বালিয়া ইউনিয়ন বাসী সহ ঘন্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন করেন।

ঘণ্টাব্যাপী কর্মসূচিতে অংশ নেন, জেলা পরিষদের সদস্য রওশনুল হক তুষার, বড়গাঁও আ.লীগের সাধারণ সম্পাদক মনরঞ্জন দেবনাথ মনি, বোদা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু সাঈদসহ দুই ইউনিয়নের শত শত মানুষ।

এ সময় বক্তারা বলেন, ৪নং বড়গাঁও ইউনিয়নে প্রায় ২শ বছরের পুরনো কবরস্থান ও নতুন কবর ভেঙে দখল করে নিয়েছে আব্দুল আজিজ নামের এক ভূমিদস্যু।

এ সময় বক্তরা আরো বলেন, এ গর্হিত কাজের জন্য আব্দুল আজিজকে ধিক্কার জানান। তারা বলেন, সকলকে একদিন এ পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, মরনের পর ঠাঁই হবে কবরস্থান। কিন্তু সেই কবরস্থান ভেঙ্গে ফেলে সে মুসলিম সম্প্রদায়ের শত্রুতে পরিণত হয়েছে। তারা আরও বলেন, এ জমি আমরা আমাদের বাপ-দাদার আমল থেকে কবরস্থান হিসেবে ব্যবহার করে আসছি, আজ হঠাৎ করে এতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। আমরা এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন জানান, আমি অভিযোগ পেয়েছে একজন ফায়ার সার্ভিসের ফায়ার ম্যান কবরস্থানের কবর ভেঙে গাছের চারা লাগিয়েছে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলমান, তদন্তের রিপোট পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

চিকিৎসা শুধু ব্যবসা নয়, মানবসেবাও — প্রমাণ করলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী

ঠাকুরগাঁওয়ে কবরস্থান রক্ষার দাবীতে মানববন্ধন

প্রকাশিত : ০৩:৪৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০